
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নবাবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় নবাবগঞ্জ কলেজ মাঠে এই গায়েবানা জানাজার আয়োজন করে ছাত্র জনতার মঞ্চ।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা নামাজে ইমামতি করেন জেলা জামায়াত নেতা মাওলানা আবুজার গিফারী। নামাজ শেষে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের সাবেক এমপি লতিফুর রহমান, পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মরহুম শরীফ ওসমান বিন হাদির কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার আদর্শ অনুসরণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আরটিভি/এফএ




