
কুষ্টিয়ায় বেপরোয়া ট্রলির ধাক্কায় অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টায় কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল আরোহী কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর গণমাধ্যমকে বলেন, নিহতের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
আরটিভি/আইএম




