
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব সিকদারকে দুর্বৃত্তদের গুলির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি।
সোমবার (২২ ডিসেম্বর) ডগস্কয়ার্ড দিয়ে যানবহনে চালানো হচ্ছে তল্লাশি।
সীমান্ত এলাকার পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। সেইসঙ্গে নিয়মিত টহলের বাইরেও কাজ করছে অতিরিক্ত টহল দল।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, এনসিপি নেতা গুলির ঘটনায়, গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত ২০টি টহল ও ১০টি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।
এর আগে, সোমবার বেলা ১১টার দিকে খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক ও শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। তিনি এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক এবং দলটির খুলনা বিভাগীয় শ্রমিক উইংয়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরটিভি/এফএ




