
সুনামগঞ্জের তাহিরপুরে কয়লাবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই সোলেমান মিয়া (২১) নামে এক যুবক মৃত্যু হয়েছে। ওই যুবক চারাগাঁও গ্রামের ময়না মিয়ার ছেলে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি শামসুল হক বলেন, আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। তবে খোঁজ নিয়ে জানতে পারি, ভারতীয় কয়লাবাহী ট্রাকের নিচে পড়ে এক যুবক মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গ পাঠানো হবে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
আরটিভি/এফএ




