মহাসড়কে হঠাৎ চলন্ত ট্রাকে আগুন

আরটিভি নিউজ

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ০৮:৫০ এএম


মহাসড়কে হঠাৎ চলন্ত ট্রাকে আগুন
সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে।  ছবি: সংগৃহীত

ঢাকা-রাজশাহী মহাসড়কে হঠাৎ চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গার কয়াপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বাসাবাড়ির মালামালবোঝাই একটি ট্রাক। ট্রাকটি কয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ করেই মালামালে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ট্রাকের চালককে গাড়ি থামানোর সংকেত দেন। চালক তাৎক্ষণিক ট্রাকটি থামান। পরে স্থানীয়দের সহায়তায় মহাসড়কের পাশে কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্প থেকে পানি নিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও ট্রাকটি পরিদর্শন করা হয়েছে। আগুনে ট্রাকে থাকা বেশ কিছু মালামাল পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

তিনি আরও বলেন, ট্রাকে থাকা আইপিএসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission