সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ আ.লীগের ২ নেতার পদত্যাগ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০৩:২৮ পিএম


সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ আ.লীগের ২ নেতার পদত্যাগ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিন্টু মোল্যা ও সদস্য রবিউল মোল্যা।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মিন্টু মোল্যা। তিনি জানান, আমি মিন্টু মোল্যা ও রবিউল মোল্যা মুকসুদপুর পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও সদস্য হিসেবে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায়, স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করছি।

আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই। আমরা আর কখনো রাজনীতির করব না।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission