টাঙ্গাইলে বনের সীমানায় অবৈধ করাত কলের বিরুদ্ধে মোবাইল কোর্ট 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০৩:১৬ পিএম


টাঙ্গাইলে বনের সীমানায় অবৈধ করাত কলের বিরুদ্ধে মোবাইল কোর্ট 
ছবি: আরটিভি

টাঙ্গাইলের ঘাটাইলে বনের সীমানায় গড়ে উঠা অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার জাঙ্গালিয়া নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ করাতকল মালিক মনিরুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা, করাতকল সম্পূর্ণরূপে অপসারণ ও মালামাল জব্দ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বনের সীমানায় অবৈধ করাতকল স্থাপন করে ব্যবসা করে আসছিলো মনিরুজ্জামান নামে এক ব্যক্তি। পরে আজ সকালে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও করাতকল অপসারণ ও মালামাল জব্দ করে বনবিভাগের জিম্মায় দেয়া হয়। বন উজাড় প্রতিরোধে বনের সন্নিকটে অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

বিজ্ঞাপন

অভিযান চলাকালে টাঙ্গাইল বন বিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসাইন, সেনাবাহিনীর ঘাটাইল ক্যাম্পের পেট্রোল দলের সদস্যবৃন্দ ও ধলাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission