কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ  

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৩:৫৯ পিএম


কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের সড়ক দুর্ঘটনায় ফারুক আহমেদ (২৯) নামের এক যুবক নিহত হয়েছে। ফারুক পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের ছেলে।  

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আটটার দিকে মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম যাওয়ার পথে ভুরুঙ্গামারী থানাধীন আন্ধারীঝাড় নামক স্থানে পৌঁছালে ঢাকা হতে ভুরুঙ্গামারী গামী পাভেল এক্সপ্রেস বাস এর সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।  

মোটরসাইকেল চালক ফারুক আহম্মেদ (২৯) ও তার বন্ধু মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম অপু (৩০) মারাত্মক আহত হয়। 

বিজ্ঞাপন

স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার ফারুক আহমেদকে মৃত ঘোষণা করে। অপর মোটর সাইকেল আরোহী অপুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে হয়েছে।
অপু ঢাকার  কামরাঙ্গীরচর থানার মাদরাসা পাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে। 

পাভেল এন্টারপ্রাইজের বাসটি আটক করেছে পুলিশ। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।

বিজ্ঞাপন

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানিয়েছেন, যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission