কাপ্তাই হ্রদে ১৯ পর্যটক নিয়ে উল্টে গেল নৌযান

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৪:০৯ পিএম


কাপ্তাই হ্রদে ১৯ পর্যটক নিয়ে উল্টে গেল নৌযান
কাপ্তাই হ্রদে ১৯ পর্যটক নিয়ে উল্টে গেল নৌযান।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে একটি পর্যটকবাহী নৌযান উল্টে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে রাঙ্গামাটির শীলছড়িমুখ রাঙাব্যাশ ক্যাম্পের নিকটবর্তী এলাকায় নৌযানটি উল্টে যায়।

দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, উল্টে যাওয়া নৌযানটি ধরে রয়েছেন কয়েকজন যাত্রী। এর মধ্যে শিশু ও নারী রয়েছেন। তারা কান্নাকাটি করে তাদের উদ্ধারের আকুতি করছেন। এক শিশুকে নিয়ে উদ্ধারকারী নৌকায় উঠতে দেখা যায় এক ব্যক্তিকে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ঘটনার প্রত্যক্ষদর্শী রূপায়ণ চাকমা বলেন, দুর্ঘটনাকবলিত নৌযানটি সুবলং পর্যটনকেন্দ্র থেকে রাঙামাটি শহরে ফিরছিল। সেখানে থাকা পর্যটকদের বেশির ভাগই ছিলেন ছাদের ওপরে। তাদের কারোরই লাইফ জ্যাকেট ছিল না। নৌযানটি রাঙাব্যাশ ক্যাম্পের কাছে এসে উল্টে যায়। ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

রূপায়ণ চাকমা আরও বলেন, দুর্ঘটনার পরপরই আমরা দুটি স্পিডবোট দিয়ে কয়েকজনকে উদ্ধার করেছি। এ ছাড়া ওই পর্যটকদের উদ্ধারে পাশে থাকা কয়েকটি নৌযানও দ্রুত এগিয়ে আসে। বলা যায়, অল্পের জন্য যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধার করতে যাওয়া নৌযানের একটি লঞ্চ ‘এম এল সুমি’।

বিজ্ঞাপন

লঞ্চটির মাস্টার মো. কামাল  বলেন, নৌযানটিতে পর্যটকদের দুটি দলের ১৯ জন ছিলেন। এর মধ্যে চারটি শিশু। ওই পর্যটকেরা পাবনা ও চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে বেড়াতে এসেছেন। দুর্ঘটনার পর সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এম এল সুমি লঞ্চে করেই তাদের রাঙ্গামাটি শহরে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

জানতে চাইলে রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশের সুপার মো. খাইরুল ইসলাম গতকাল রাতে বলেন, ‘পর্যটকবাহী নৌযান ডুবে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে সেখানে ট্যুরিস্ট পুলিশের কোনো টিম নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission