হাতিয়ায় মেঘনায় জাল ছাড়াই ধরা পড়ল ২৩ কেজির কোরাল

নোয়াখালী (হাতিয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৭:১৪ পিএম


হাতিয়ায় জেলের জালে ২৩ কেজির কোরাল
ছবি: আরটিভি

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জালবিহীন ধরা পড়েছে এক বিশাল আকৃতির কোরাল মাছ। ওজনে ২৩ কেজি হওয়া এ মাছটি স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি কেজিপ্রতি ৭৫০ টাকায় কিনে নেন স্থানীয় এক মাছ বেপারী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজার-সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলেন আনোয়ার হোসেন, এ সময় উপরে উঠে আসার সময় নদীর কিনারে দেখেন সাদা কি দেখা যায়, কাছে যেতেই বিশাল আকৃতির একটি কোরাল মাছ দেখতে পান তিনি এ সময় মাছটি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে সাথে থাকা মোবাইল ভিডিও ও ছবি ধারণ করেন, পরে কোরাল মাছটি বড় ভাই সিরাজের সহযোগিতায় স্থানীয় বাজারে নিয়ে এলে এক মাছ ব্যবসায়ী কিনে নেন।

আরও পড়ুন

জেলে আনোয়ার (২৮) বলেন, মহান আল্লাহর শুকরিয়া যে অভাবের সময় বিনা জালে নদীতে ভাসতে থাকা এই বিশাল কোরাল মাছ পেয়েছি। এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক।

জেলের বড় ভাই সিরাজ বলেন, এতো বড় মাছ পেয়ে আমি খুবই আনন্দিত। দুইভাই মিলে কোরাল মাছটি কাঁধে বহন করে বাজারে নিয়ে আসলে স্থানীয় মানুষ দেখে ভিড় করে। 

স্থানীয় জেলে মো. আনোয়ার হোসেন বুড়িরচর ইউনিয়নের বড়দেইল ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল গনির ছোট সন্তান।

আরটিভি/এমএ
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission