শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৬:৫৫ পিএম


শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুরে শনিবার (২৭ ডিসেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগ কাজের জন্য এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পিডিবির নতুন লাইন এবং ৩৩ কেবির রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে এসব অঞ্চলে যে কোনো সময় বিদ্যুৎ সরবারহ করা হবে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission