টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২২ 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ১২:৩১ পিএম


টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২২ 
ছবি: আরটিভি

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২২জন আহত হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ৮ টার দিকে হরিপুর নামক স্থানে পৌঁছলে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হয় অন্তত ২২ যাত্রী। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একজনকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। 

দুর্ঘটনার পর যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও চালকদের অসতর্কতাই দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঘাটাইল সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনকে এ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। 

শীত মৌসুমে ঘন কুয়াশার সময় সড়কে চলাচলে সতর্ক থাকার জন্য চালক ও যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। 

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission