ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোর চক্রটি খানপাড়া এলাকার একটি ফাঁকা স্থানে অবস্থিত বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ট্রান্সফরমার সঙ্গে লাগানো শিকল ও তালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চোর চক্রের এক সদস্য। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ট্রান্সফরমারটি খুলে নেওয়ার আগেই দুর্ঘটনা ঘটে। পরে রাতের শেষ ভাগে চোর চক্রের অন্যান্য সদস্য নিহতের মরদেহটি টেনে কিছুটা দূরে রেখে পালিয়ে যায়।

শুক্রবার সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানালে বিষয়টি জানাজানি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগেও ওই এলাকার পাশের একটি বিদ্যুতের খুঁটি থেকে আরেকটি ট্রান্সফরমার চুরি হয়। শীত মৌসুম এলেই এলাকায় বিদ্যুতের সরঞ্জাম চুরির ঘটনা বেড়ে যায় বলে অভিযোগ করেন তারা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনার সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে।
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন
বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলা বোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আ.লীগের গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আ.লীগের গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে দুর্বৃত্তদের ককটেল বিষ্ফোরণ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। 
গোপালগঞ্জে দুর্বৃত্তদের ককটেল বিষ্ফোরণ
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায়   ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
আরও পড়ুন
পাবিপ্রবিতে চুরির অভিযোগে বৃদ্ধা আটক
ডাব চুরি করতে গিয়ে গাছেই সাড়ে ৩ ঘণ্টা যুবক, নামাতে পারেনি ফায়ার সার্ভিসও
‘পাপ বাপকেও ছাড়ে না’ প্রবাদের সত্যতা প্রমাণ হলো পঞ্চগড়ে
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া