ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ গেমিং ট্রেলারে চুরি, ৯০ হাজার ডলারের ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে চুরির শিকার ভ্রাম্যমাণ গেমিং প্রতিষ্ঠানের একটি ট্রেলার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মার্লবরোতে একটি ভ্রাম্যমাণ খেলাধুলার ব্যবসার পাঁচটি ট্রেলার থেকে চুরি হয়েছে ভিডিও গেমের সরঞ্জাম। এতে প্রায় ৯০ হাজার ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসাটির মালিক ম্যাট এল্ডার।

‘আলটিমেট মোবাইল গেমিং’ নামের প্রতিষ্ঠানটি শিশুদের জন্মদিনের অনুষ্ঠানে ভ্রাম্যমাণ ভিডিও গেম ও লেজার ট্যাগ খেলার আয়োজন করে। এল্ডার জানান, চোরেরা প্রথমে ট্রেলারগুলোতে ঢুকে গেমের যন্ত্রপাতি চুরি করে। পরে আবার ফিরে এসে বাকি সরঞ্জামও নিয়ে যায়।

চুরির কারণে প্রতিষ্ঠানটিকে কয়েক ডজন জন্মদিনের অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহান্তের ১৫টি অনুষ্ঠানও রয়েছে। গত ১৩ বছর ধরে গড়ে তোলা ব্যবসাটি আবার চালু করতে তিনি অনলাইনে অর্থ সংগ্রহ করছেন।

মার্লবরো পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং চুরি হওয়া সরঞ্জামের তালিকা তৈরিতে প্রতিষ্ঠানটিকে সহায়তা করছে।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদী থেকে উদ্ধার ২০ বছর বয়সী ফায়ার সার্ভিস কর্মীর মরদেহ
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ফক্স নদী থেকে উদ্ধার হওয়া মরদেহটি ২০ বছর বয়সী ফায়ার সার্ভিস কর্মী কোডি হিরিঙ্গার বলে শনাক্ত করেছে পুলিশ।
নদী থেকে উদ্ধার ২০ বছর বয়সী ফায়ার সার্ভিস কর্মীর মরদেহ
বিচ বয়েজের জনপ্রিয় গায়ক মাইক লাভ আর নেই
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতদল ‘বিচ বয়েজ’-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান গায়ক মাইক লাভ মারা গেছেন। 
বিচ বয়েজের জনপ্রিয় গায়ক মাইক লাভ আর নেই
ঝড়-বৃষ্টিতে ভোগান্তিতে থ্যাংকসগিভিং ছুটির যাত্রীরা
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটি শেষে বাড়ি ফেরার পথে নতুন করে আবহাওয়াজনিত ভোগান্তিতে পড়তে পারেন লাখো যাত্রী।
ঝড়-বৃষ্টিতে ভোগান্তিতে থ্যাংকসগিভিং ছুটির যাত্রীরা
দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক বন্ধ
যুক্তরাষ্ট্রে বন্ধ করে দেওয়া হয়েছে ইউনাইটেড ফিডেলিটি ব্যাংক।
দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক বন্ধ
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
আরও পড়ুন
মুজিবনগরে খেলার মাঠ থেকে মোটরসাইকেল চুরি, সিসিটিভি ভিডিওতে মিলল চাঞ্চল্যকর তথ্য
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
৯৯৯-এ ফোন, নারায়ণগঞ্জ থেকে উদ্ধার মতিঝিলে চুরি হওয়া বাস
চলন্ত ট্রেনে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, নিজেরাই করত ভিডিও!