ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিরল প্রজাতির শকুন উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর এলাকায় বিপন্ন এক বিরল প্রজাতির ব্রল শকুন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে স্থানীয়রা অসুস্থ ও আহতাবস্থায় শকুনটিকে দেখতে পেয়ে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও পশু হাসপাতালে হস্তান্তর করেন।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোনাপুর এলাকার একটি মেহগনি বাগানে বড় আকারের একটি পাখিকে দুর্বল অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শকুনটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা শুরু করেন।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার জানান, প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার করা পাখিটি বিরল ও আন্তর্জাতিকভাবে বিপন্ন ঘোষিত ব্রল প্রজাতির শকুন বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
শপিং শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইমান আলী (৪৮) নামে এক ব্যক্তির।
বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নের সংঘর্ষ
ফরিদপুরের সালথায় তিন মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নের সংঘর্ষ
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
খুলনার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১-এর যৌথ দল।
খুলনায় ৬ কেজি আইস উদ্ধার
আরও পড়ুন
শ্রীমঙ্গলে বিরল প্রজাতির ‌সাইবোল্ড'স ওয়াটার স্নেক উদ্ধার
দেশের ভাগ্য নিয়ে খেলায় পুরনো শকুনেরা কি আবার সক্রিয়?
বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
বিরল প্রজাতির ময়ূর উদ্ধার