ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হাদির খুনিদের খুঁজে বের করে আনা হবে: নৌপরিবহন উপদেষ্টা

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম
ছবি: আরটিভি

জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীরা যদি প্রতিবেশী (ভারতে) দেশে পালিয়ে থাকে সেখান থেকেও নিয়ে আসা সম্ভব বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় ঝালকাঠির নলছিটিতে শহীদ শরিফ ওসমান হাদির নামে লঞ্চঘাট নামকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।

ড. এম. সাখাওয়াত হোসেন বলেন, ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকজন আসামি ধরা পড়েছে। অনেক সাক্ষ্য প্রমাণ সামনে আসছে। সরকার এ বিষয়ে অত্যন্ত সিরিয়াস, যদি আসামিরা পাশ্ববর্তী (ভারত) পালিয়ে থাকে, সেখান থেকেও ফিরিয়ে আনা সম্ভব। আমরা সবাই চাই শুধু ওসমান হাদির হত্যাকারীর বিচার না- এর পিছনে যারা জড়িত সেটা যাতে বের হয়ে আসে।

আরও পড়ুন

তিনি বলেন, আগামীর বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব যেন না ঘটে। যারা সরকারে আসবে তারা শিক্ষাগ্রহণ করবে। জনগণের জন্য কাজ করবে এবং সততার সাথে কাজ করবে। তা যদি না হয়, তাহলে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা আমাদের কখনো মাফ করবে না।

নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন, এই লঞ্চঘাট যাতে শহীদ ওসমান হাদির নামে স্থায়ীভাবে থাকে। যেহেতু ওসমান হাদি এই অঞ্চলের সন্তান। এই লঞ্চঘাটটি হলো একটি বড় স্থাপনা এখানে প্রতিদিন শতশত মানুষ আসা যাওয়া করে। হাদি শুধু বাংলাদেশের সন্তান নয়, এখন বিশ্বের বিভিন্ন দেশ ওসমান হাদিকে চেনে।

এদিকে নৌ উপদেষ্টার সামনেই হাদি হত্যার বিচারের দাবিতে ব্যানার নিয়ে তার সহকর্মী, প্রতিবেশী ও স্থানীয় যুবকরা বিক্ষোভ করে। পরে বিচারের আশ্বাস দিয়ে নৌ উপদেষ্টা তাদের শান্ত করেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর
ফের পিছিয়েছে হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের সময়
হাদি হত্যার আসামিদের নিয়ে নতুন বার্তা দিল ভারত
জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু