ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বাগেরহাটের ৪টি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি: আরটিভি

বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে ঋণখেলাপি ও স্বতন্ত্র প্রার্থীদের ভোটের শতকরা হিসাবের গরমিলসহ বিভিন্ন ত্রুটির কারণে ৩২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার ( ৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যাচাই-বাছাই শেষে, বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীম, জাতীয় পার্টির প্রার্থী স,ম গোলাম সরোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী এস,এম মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

আরও পড়ুন

এ ছাড়া বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে এলডিপির প্রার্থী মো. হাসান ইমাম এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। ঋণখেলাপি থাকা ও ভোটের শতকরা হিসাবের গরমিলসহ প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামী ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত এসব প্রার্থীরা নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, গুরুতর আহত ২
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ঢাকাগামী বাসের ধাক্কায় মনিকা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির বাবা-মা ও অটোরিকশাচালক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, গুরুতর আহত ২
বাবাকে হত্যার পর পালালেন মাদকাসক্ত ছেলে, মা আটক 
গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে লভলাল চক্রবর্তী (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছেলের মাকে (আভা চক্রবর্তী) আটক করেছে পুলিশ।
বাবাকে হত্যার পর পালালেন মাদকাসক্ত ছেলে, মা আটক 
স্বামীর এক থাপ্পড়েই প্রাণ গেল স্ত্রীর
নাটোরের সিংড়ায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর থাপ্পড়ে পূর্ণিমা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
স্বামীর এক থাপ্পড়েই প্রাণ গেল স্ত্রীর
ডিমের আশায় মাছ কাটতেই বের হলো লোহার টুকরা
মাছের পেটে ডিম পাবেন, এমনটাই ভেবেছিলেন গৃহিণী সুইটি আক্তার। কিন্তু মাছ কাটতেই বেরিয়ে এলো একটি নাটবল্টু ও দুটি মসৃণ লোহার খণ্ড।
ডিমের আশায় মাছ কাটতেই বের হলো লোহার টুকরা
বিদ্যালয়ে ৩৩ লাখ টাকার অনিয়ম, প্রধান শিক্ষক ও অফিস সহকারী বরখাস্ত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে ৩৩ লাখ ১৫ হাজার ৮০৯ টাকার অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক কবির আহমেদ ও অফিস সহকারী সাইফুল ইসলামকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
বিদ্যালয়ে ৩৩ লাখ টাকার অনিয়ম, প্রধান শিক্ষক ও অফিস সহকারী বরখাস্ত
আরও পড়ুন
মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান
সুন্দরবনসংলগ্ন ৩ গ্রামে বাঘ আতংক, রাত জেগে চলছে পাহারা
মিষ্টির আসনে উপ-নির্বাচন: মনোনয়ন দাখিলের শেষ দিন আজ
১৭ বছর ধরে পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে: আইজিপি