ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:১৫ এএম
ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি বন্ধ।

একদিন বিরতীর পর রোববার (৪ জানুয়ারি) পদ্মা ও যমুনায় তীব্র ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গুরুত্বপূর্ণ দুটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-পাটুরিয়া রুটে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল স্থগিত করা হয়। তবে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় রুটের ঘাটএলাকাগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। আর মহাসড়কে উচ্চ ক্ষমতার হেড লাইট জ্বালিয়ে অল্প কিছু যানবাহন চলাচল করছে। দুপুর পর্যন্ত কুয়াশা ও তীব্র শীত থাকায় নিম্ন আয়ের মানুষ কাজে যেতে না পেরে অর্ধহারে দিন পার করছে। শীতে কাপড়ের অভাবে চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ দারুন খড়কুটা জ্বালিয়ে শীত পার করছে।

আরও পড়ুন

দৌলতদিয়া-পাটুরিয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. সালাউন্দিন আহমেদ জানান, শনিবার রাত থেকে পদ্মা ও যমুনা নদী অববাহিকায় কুয়াশা বাড়তে থাকে। রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার তীব্রতা এতটাই বেড়ে যায় যে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে নোঙর করে রাখা হয়নি। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় চলাচল শুরূ হবে। তবে উভয় ঘাটেই শতাধিক যাত্রীবাহি বাস ও পন্যবাহী ট্রাক এবং প্রাইভেটকার আটকা পরে রয়েছে।

একদিন বিরতীর পর আজ রোববার কনকনে শীতের মধ্যে কয়েকঘণ্টা ধরে অপেক্ষায় থাকা যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলুর মোবাইল নম্বর ক্লোন করে তার পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও এমপির পরিচিত বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপে তার পরিচয়ে খুদে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হয়। বিষয়টি জানতে পেরে এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু তার অফিসিয়াল ফেসবুক আইডিতে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রতারকরা এমপির ব্যবহৃত অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠায়। সেখানে এমপির পরিচয় ব্যবহার করে জরুরি প্রয়োজনের কথা বলে টাকা দাবি করা হয়। তবে বার্তা পাওয়া কয়েকজন বিষয়টি সন্দেহজনক মনে করে টাকা না দিয়ে সরাসরি এমপির সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা তাকে ঘটনাটি জানান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এমপি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করেন এবং তার পরিচয়ে কেউ টাকা চাইলে তা না দেওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু বলেন, বৃহস্পতিবার দুপুরে পরিচিত কয়েকজন আমাকে ফোন করে টাকা চাওয়ার বিষয়টি জানান। তখনই মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি জানতে পারি। ইতোমধ্যে সবাইকে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেওয়া হয়েছে। নম্বরটি হ্যাকারদের হাত থেকে উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে। এ ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরটিভি/এসকে
এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...
ফরিদপুরে আমের বাগান বাড়লেও কমছে দেশীয় ফলের গাছ
একসময় ফরিদপুরের সদরপুর উপজেলার গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়ির আঙিনা, পুকুরপাড় কিংবা জমির আইলে দেখা যেত গাব, বাতাবি লেবু, কদবেল, চালতা, রয়েল, ঢেউয়া, পিচফল, ডালিম, বরই, জাম, জামরুল, কাঠবাদাম, কামরাঙা, আতাসহ নানা দেশীয় ফলের গাছ। মৌসুম এলেই এসব গাছে ফল ধরত। পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যেও ভাগ করে দেওয়া হতো সেই ফল। তবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সেই চিত্র। কমে যাচ্ছে দেশীয় ফলের গাছ, আর বাড়ছে পরিকল্পিতভাবে আমের বাগান।
ফরিদপুরে আমের বাগান বাড়লেও কমছে দেশীয় ফলের গাছ
বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা
চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসে যাত্রীবেশে যাচ্ছিলেন মো. শহিদুল ইসলাম (৪২)। তার হাতে ছিল দুটি কোর্ট ফাইল। বাইরে থেকে সাধারণ নথিপত্র রাখার ফাইল মনে হলেও সেগুলোর ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা।  চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড এলাকা থেকে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের এই ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার মো. শহিদুল ইসলাম খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দরগাপাড়ার আলী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে ইয়াবা কিনে বেশি দামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি৷  বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, এক মাদক কারবারি চট্টগ্রাম শহর থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার চালান নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সোয়া ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পৌনে ১১টার দিকে মহিউদ্দিন মেরিন ইঞ্জিন স্টোরের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাস এলে থামার সংকেত দেওয়া হয়। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা শহিদুল ইসলামকে আটক করা হয়।  সংস্থাটি জানায়, আটক শহিদুলের কাছে থাকা অ্যাশ রঙের দুটি কোর্ট ফাইলের ভেতর কসটেপ দিয়ে মোড়ানো নীল রঙের পলিজিপার প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতর থেকে মোট ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা। এ বিষয়ে এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এ মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার শহিদুল ইসলাম ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এসকে
বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা
৬ দফা দাবিতে সৈয়দপুরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
নীলফামারীর সৈয়দপুরে ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
৬ দফা দাবিতে সৈয়দপুরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী বলেছেন, ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী
আরও পড়ুন
ফেরিওয়ালার থেকে ১০ টাকায় সিম কিনে বিপাকে কয়েকজন নারী
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ
শতাধিক যাত্রী নিয়ে গায়ানা উপকূলে ডুবল ফেরি 
ইউনিয়ন পরিষদের কক্ষ ফেরিওয়ালাদের ভাড়া দিলেন চেয়ারম্যান