ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফেরিওয়ালার থেকে ১০ টাকায় সিম কিনে বিপাকে কয়েকজন নারী

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাত্র ১০ টাকায় সিম বিক্রির কথা বলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এনআইডি দিয়ে নিবন্ধিত সিমগুলো নিয়ে পরে সেগুলো ব্যবহার করা হচ্ছে বিকাশ প্রতারণায়। এতে আইনি ঝামেলা ও আতঙ্কে রয়েছেন স্থানীয় কয়েকজন নারী।

ঘটনাটি ঘটেছে কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি একটি চক্র গ্রামে ঘুরে ঘুরে ‘মাত্র ১০ টাকায় যেকোনো কোম্পানির সিম’ বিক্রির প্রস্তাব দেয়। কম দামে সিম পাওয়ার আশায় গ্রামের কয়েকজন নারী নিজেদের এনআইডি দিয়ে সিম নিবন্ধন করেন।

তবে সিম চালু করে দেওয়ার কথা বলে বিক্রেতারা নেটওয়ার্ক সমস্যার অজুহাতে নিবন্ধিত সিমগুলো নিজেদের কাছে নিয়ে যান। এরপর আর সিমগুলো ফেরত দেননি তারা।

কয়েকদিন পর এসব নম্বর ব্যবহার করে বিকাশে প্রতারণার অভিযোগ ওঠে। এরই মধ্যে এক ভুক্তভোগীর নামে বরিশালে প্রতারণার অভিযোগ পৌঁছালে বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী আসমা বেগম কাশিয়ানীর ফুকরা গ্রামের বাসিন্দা। তিনি জানান, কয়েকদিন আগে ফেরি করে সিম বিক্রি করা ব্যক্তিদের কাছ থেকে ১০ টাকায় একটি সিম কেনেন। নিজের এনআইডি দিয়ে সেটি নিবন্ধনও করেন। কিন্তু সিমটি চালু না হওয়ায় নেটওয়ার্ক সমস্যার কথা বলে বিক্রেতারা সেটি চালু করে দেওয়ার জন্য নিয়ে যান। পরে আর সিমটি ফেরত দেননি।

এর কয়েকদিন পর স্থানীয় গ্রাম পুলিশ কামরুল ইসলামের কাছে বরিশাল থেকে ফোন আসে। ফোনে জানানো হয়, বরিশালের এক ব্যক্তির সঙ্গে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ওই ঘটনায় ব্যবহৃত মোবাইল নম্বরের তথ্য অনুসন্ধান করে আসমা বেগমের নাম ও ঠিকানা পাওয়া গেছে।

বিষয়টি জানতে পেরে হতভম্ব হয়ে পড়েন আসমা ও তার পরিবারের সদস্যরা। নিজের নামে নিবন্ধিত সিম অন্য কেউ ব্যবহার করে প্রতারণা করেছে এমন আশঙ্কায় গত ১৫ আগস্ট কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

আসমা বেগম বলেন, তিনি কোনো ধরনের বিকাশ প্রতারণার সঙ্গে জড়িত নন। কম দামে পাওয়ায় নিজের ব্যবহারের জন্য সিমটি কিনেছিলেন। এখন তার নামে নিবন্ধিত নম্বর দিয়ে প্রতারণার অভিযোগ ওঠায় তিনি ও তার পরিবার আতঙ্কে রয়েছেন।

শুধু আসমা বেগম নন, একই গ্রামের রোকেয়া বেগম, নূপুর খানমসহ আরও কয়েকজন নারী একইভাবে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের অভিযোগ, ফেরিওয়ালাদের কাছ থেকে সিম কেনার সময় এনআইডি দিয়ে নিবন্ধন সম্পন্ন করার পর নেটওয়ার্ক সমস্যার কথা বলে সিমগুলো নিয়ে যান বিক্রেতারা। এরপর সেগুলো আর ফেরত দেওয়া হয়নি।

স্থানীয় গ্রাম পুলিশ কামরুল ইসলাম জানান, বরিশাল থানার পক্ষ থেকে তাকে ফোন করে আসমা বেগমকে চেনেন কি না এবং তিনি কতদিন ধরে বিকাশ প্রতারণার সঙ্গে জড়িত এ বিষয়ে জানতে চাওয়া হয়। বিষয়টি শুনে তিনি অবাক হন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই নারীরা কয়েকদিন আগে ফেরিওয়ালাদের কাছ থেকে সিম কিনেছিলেন এবং সিম চালু করে দেওয়ার কথা বলে বিক্রেতারা সেগুলো নিয়ে গেছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ব্যাগ দেখতে চাওয়ায় রেগে যান নারী, তল্লাশিতে বেরিয়ে এলো আসল রহস্য
সীমান্ত ও শুল্ক সুরক্ষা কর্মকর্তার ৫ গুলিতে বেঁচে যাওয়া নারীর মামলা