মৃত্যু সংবাদ শুনে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ , ০৪:২৬ পিএম


মৃত্যু সংবাদ শুনে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী নিহত
দোহাজারী হাইওয়ে থানা।

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার পদুয়া সিকদারদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম কক্সবাজারের চকরিয়া উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

নিহতের ভাই মুবিনুল করিম বলেন, সকালে এক স্বজনের জানাজায় অংশ নেওয়ার জন্য বান্দরবান থেকে মোটরসাইকেলে চকরিয়া যাচ্ছিলাম তিন ভাই। হঠাৎ মোটরসাইকেলের পেছনে থাকা আমার বড় ভাই রাস্তায় পড়ে যায়। মোটরসাইকেল থামিয়ে দেখি আমার ভাই ঘটনাস্থলে মারা যান। 

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission