ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিচারকের খাস কামরায় ঢুকে যে কাণ্ড ঘটালেন পুলিশ কর্মকর্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় একটি সিআর মামলার আসামির জামিন পাইয়ে দিতে বিচারকের খাস কামরায় ঢুকে ঘুস দেওয়ার চেষ্টার অভিযোগে পাথরঘাটা থানার এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করা হয়েছে। পরে বিভাগীয় মামলার শর্তে তাকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

আটক এসআইয়ের নাম শাহরিয়ার জালাল। তিনি পাথরঘাটা থানায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পাথরঘাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সাহেদ চৌধুরী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আদালতের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ তার খাস কামরায় অবস্থান করছিলেন। এ সময় এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করেন।

সালাম বিনিময়ের পর তিনি আদালতের একটি মামলার কাগজ দেখিয়ে মো. রাজু মিয়া নামের এক আসামির জামিনের জন্য সুপারিশ করেন। ওই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও তিনি জানান এবং জামিন দিয়ে একটি ‘রি-কল’-এর ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেন।

ম্যাজিস্ট্রেট এই বেআইনি তদবিরে বিব্রত বোধ করেন। একপর্যায়ে অভিযোগ ওঠে, বিচারককে প্রভাবিত করার উদ্দেশ্যে এসআই শাহরিয়ার ঘুস হিসেবে টাকা দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি অসদাচরণ ও ফৌজদারি অপরাধ হওয়ায় কোর্ট পুলিশের সিএসআই, জিআরও এবং আদালতের সহায়ক কর্মচারীদের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট নিজ কার্যালয়ে তাকে আটক করেন।

পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা এবং বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই খুদাকে অবহিত করা হয়। জেলা পুলিশ সুপার বিভাগীয় মামলার আশ্বাস দিলে সন্ধ্যা ৫টার দিকে সহকারী পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) ও থানার ওসির জিম্মায় এসআই শাহরিয়ার জালালকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার পর অভিযুক্ত এসআই শাহরিয়ার জালালের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। থানায় গিয়েও তার উপস্থিতি পাওয়া যায়নি।

আরও পড়ুন

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, বিষয়টি আদালতের সঙ্গে সংশ্লিষ্ট। বিচারক অর্ডার শিটে যেটা সিদ্ধান্ত দেবেন, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এর বেশি কিছু বলার নেই।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশের ভেতরে শৃঙ্খলা রক্ষায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন থেকে শরীফপুর ইউনিয়নে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন হাছানহাট সংযোগ সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে জিআই তার দিয়ে ঢালায়ের অভিযোগ উঠেছে।
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে পেশাদারভাবে বন্যপ্রাণী ও পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছেড়ে প্রায় তিন বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তানিয়া আক্তার নামে এক গৃহবধূ।
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
কলেজের আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
আরও পড়ুন
জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির
বিচারকরা বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না
মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা
দেশের বিচার বিভাগের বড় সংকট মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী