ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

টেক্সাসে প্রতিবেশীকে হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ কর্মকর্তা ৭ বছরেই মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম
প্রতিবেশীকে হত্যার দায়ে ১০ বছরের কারাদণ্ড পাওয়া সাবেক ডালাস পুলিশ কর্মকর্তা অ্যাম্বার গাইগার।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের বাসা ভেবে ভুল করে প্রতিবেশীর অ্যাপার্টমেন্টে ঢুকে তাকে গুলি করে হত্যার ঘটনায় দণ্ডিত সাবেক পুলিশ কর্মকর্তা অ্যাম্বার গাইগার প্যারোলে মুক্তি পেয়েছেন। ১০ বছরের কারাদণ্ডের মধ্যে সাত বছর কারাভোগের পর শুক্রবার (১৬ অক্টোবর) কারাগার থেকে মুক্তি পান তিনি। বাকি সাজা তাকে কারাগারের বাইরে থেকে শর্তসাপেক্ষে ভোগ করতে হবে।

২০১৮ সালে ২৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক বোথাম জিনকে হত্যার দায়ে ২০১৯ সালের অক্টোবরে গাইগারকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তখন তার বয়স ছিল ৩১ বছর। বর্তমানে ৩৮ বছর বয়সী গাইগার টেক্সাসের গেটসভিলের ক্রিস্টিনা মেলটন ক্রেইন কারাগার থেকে মুক্তি পান।

বোথাম জিনের পরিবারের আইনজীবী লি মেরিট জানান, গাইগারের আগাম মুক্তিতে পরিবার অসন্তুষ্ট। তবে তাদের ক্ষোভের বড় কারণ ছিল হত্যার দায়ে তাকে মাত্র ১০ বছরের কারাদণ্ড দেওয়া। পরিবারের প্রত্যাশা ছিল, তিনি যেন পুরো সাজা ভোগ করেন।

মেরিট বলেন, গাইগারের পুরো সাজা ভোগের পক্ষে তারা ছিলেন। তবে আগাম মুক্তি ঠেকানো যাবে—এমন নিশ্চয়তা তাদের ছিল না। তার মতে, পরিবারের হতাশা মূলত সাজা ঘোষণার সময় থেকেই শুরু হয়েছিল।

গাইগারের আইনজীবী রবার্ট এল রজার্স এ বিষয়ে মন্তব্য করতে পারেননি। তবে চলতি মাসে ডালাসের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি জানান, মুক্তির পর গাইগারের থাকার জায়গা ও কাজের ব্যবস্থা রয়েছে। কারাগারে থাকাকালে তিনি অনুশোচনা প্রকাশ করেছেন বলেও দাবি করেন ওই আইনজীবী।

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর রাতে নিজের বসার ঘরে বসে টেলিভিশন দেখছিলেন এবং আইসক্রিম খাচ্ছিলেন বোথাম জিন। অভিযোগপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই সময় তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন গাইগার।

জিনের অ্যাপার্টমেন্টটি ছিল গাইগারের নিজের বাসার ঠিক এক তলা ওপরে। ঘটনার সময় ডালাস পুলিশের চার বছর ধরে দায়িত্ব পালন করা গাইগার ইউনিফর্ম পরা অবস্থায় থাকলেও তিনি কর্মরত ছিলেন না।

গাইগার আদালতে জানান, ভুল তলায় গাড়ি রাখার কারণে তিনি নিজের বাসা মনে করে জিনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন। তার দাবি, চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করলে দরজাটি খুলে যায়। ভেতরে জিনকে দেখে তাকে চোর মনে হয়েছিল এবং নিজের জীবন রক্ষার ভয়ে গুলি চালান তিনি।

গুলি লেগে জিন নিহত হন। এ ঘটনায় গাইগারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। হত্যাকাণ্ডটি যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য, পুলিশের আচরণ এবং অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে নতুন করে বিক্ষোভ ও বিতর্কের জন্ম দেয়। গাইগার শ্বেতাঙ্গ এবং জিন ছিলেন কৃষ্ণাঙ্গ।

বিচার চলাকালে গাইগার ক্ষমা চান। তখন জিনের কিশোর ভাই ব্র্যান্ডট জিন তাকে জড়িয়ে ধরে ক্ষমা করে দেওয়ার কথা জানান।

টেক্সাসের ক্ষমা ও প্যারোল বোর্ড গত ১ অক্টোবর গাইগারের প্যারোল অনুমোদন করে। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে তার প্যারোলের আবেদন নাকচ হয়েছিল।

বোর্ডের বিবৃতিতে বলা হয়, কারাগারে গাইগারের আচরণ সন্তোষজনক ছিল। মুক্তির পর পূর্ণকালীন ও স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়াতে সহায়ক বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিয়েছেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে সহিংসতা বা হামলার ধারাবাহিক গ্রেপ্তার কিংবা দণ্ডের নথি না থাকার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

২০২৪ সালে গাইগারের মুক্তির বিরোধিতা করেছিল ডালাস কাউন্টির অ্যাটর্নি কার্যালয়। এবার এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। ডালাস পুলিশ বিভাগও নতুন করে মন্তব্য না করে আগের বিবৃতির কথা উল্লেখ করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছিল, গাইগারের মুক্তির সিদ্ধান্ত বোথাম জিনের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি ও সংশ্লিষ্ট আবেগ নতুন করে সামনে আনতে পারে। জিনের পরিবার ও তার মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহমর্মিতাও জানিয়েছিল পুলিশ বিভাগ।

অন্যদিকে, পরিবারের আইনজীবী মেরিট মনে করেন, গাইগার এখনো সমাজের জন্য ঝুঁকি হতে পারেন। তার যুক্তি, গাইগার আদালতে নিজের পুলিশি প্রশিক্ষণের ভিত্তিতে তাঁর কর্মকাণ্ডকে ন্যায্য বলে ব্যাখ্যা করেছিলেন। এমন মানসিকতা উদ্বেগের কারণ বলে মন্তব্য করেন তিনি।

গাইগারের মুক্তির খবর প্রকাশের পর বোথাম জিন ফাউন্ডেশনের মাধ্যমে তার পরিবার ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ার বাসিন্দা বোথাম জিন ডালাসে হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। ২০২১ সালে হত্যাকাণ্ডের ঘটনাস্থল, যেখানে ডালাস পুলিশের সদর দপ্তরও রয়েছে, সেই সড়কের নাম পরিবর্তন করে ‘বোথাম জিন বুলেভার্ড’ রাখা হয়।

সূত্র: এনবিসি নিউজ



আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কে ছাত্রীকে ফেন্টানাইল মাদক খাইয়ে ধর্ষণ, পরে মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামের শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে ধর্ষণের পর তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিউইয়র্কে ছাত্রীকে ফেন্টানাইল মাদক খাইয়ে ধর্ষণ, পরে মৃত্যু
রাতের আকাশে হঠাৎ দেখা গেল স্পেস জেলিফিশ, নেপথ্যে কী
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আকাশে ভোরের আলো ফোটার আগে দেখা গেছে চোখধাঁধানো এক দৃশ্য। স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশজুড়ে ছড়িয়ে পড়ে বিশাল জেলিফিশের মতো উজ্জ্বল আলোকচ্ছটা, যা পরিচিত ‘জেলিফিশ ক্লাউড’ নামে।
রাতের আকাশে হঠাৎ দেখা গেল স্পেস জেলিফিশ, নেপথ্যে কী
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য
মুসলিম বিশ্বের বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কারও নাম মনে না থাকলে ‘মোহাম্মদ’ বলে ডাকলেই চলে।
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য
ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের
ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি থাকা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের
শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি
যুক্তরাষ্ট্রের ‘দ্য ওয়েস্ট উইং’ ধারাবাহিকের হলিউড অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে করা মামলা খারিজ করেছেন আদালত। 
শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি
আরও পড়ুন
রাতের আকাশে হঠাৎ দেখা গেল স্পেস জেলিফিশ, নেপথ্যে কী
মাথা ছাড়াই ১৮ মাস বেঁচে ছিল যে মোরগ
শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস