ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চন্দ্রপাড়া দরবার শরীফের ওরসে লাখ লাখ ভক্তের ঢল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
ছবি: সংগৃহীত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী। বুধবার(৭ জানুয়ারি) বাদ ফজর রওজা জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফের বাৎসরিক ওরস উদযাপিত হয়।

মোনাজাতে দেশসহ বিশ্বের সকল মুসলিমের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এদিন লাখ লাখ ভক্ত, আশেক-জাকের-মুরিদ ও ধর্মপ্রাণ মুসল্লীরা মোনাজাতে অংশ নেন। দরবার শরীফের গদীনশীন পীর শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়াসি মোনাজাত পরিচালনা করেন।

চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্শবন্দী-মোজাদ্দেদী (রহ.) এর বেছালত উপলক্ষ্যে অনুষ্ঠিত ওরছে আগের দিন থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা দরবার শরীফে আসতে থাকেন। মঙ্গলবার বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদুন্নবী, মিলাদ-কিয়াম, জিকির-আজকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। দরবার শরীফের ওলামায়ে কেরামগণ ওয়াজ-নসিহত করেন।

image

ওরসে আগত ভক্তদের ইবাদত-বন্দেগির জন্য বিশাল ময়দান প্রস্তুত করা হয়। তাদের জন্য অজুখানা, খাবার মাঠ, পাকশালা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা হয়। এছাড়া যানবাহনের জন্য বিশাল মাঠজুড়ে কয়েকটি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। আলোকসজ্জায় আলোকিত করা হয় পুরো দরবার শরীফ। সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলো।

আরও পড়ুন

উল্লেখ্য, চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক হযরত খাজা এনায়েতপুরী (রহ.) এর নিকট বায়াত গ্রহণ করেন ও পরে খেলাফত প্রাপ্ত হন। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদীর পাড়ে চন্দ্রপাড়া গ্রামে চন্দ্রপাড়া দরবার শরীফ প্রতিষ্ঠা করে তরীকায়ে নক্শবন্দিয়া মোজাদ্দেদীয়ার দাওয়াত প্রচার করতে থাকেন। এই সুফী সাধক ১৯৮৪ সালের ২৮ মার্চ নিজ দরবার শরীফে ওফাত করেন। বর্তমানে তার একমাত্র পুত্র শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়াসি দরবার শরীফ পরিচালনার দায়িত্ব পালন করছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
আরও পড়ুন
কাগতিয়া দরবার শরীফে পবিত্র আশুরা মাহফিল অনুষ্ঠিত
খাদেম হত্যার ঘটনায় সুরেশ্বর দরবার শরীফের পীর অস্ত্রসহ গ্রেপ্তার