ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

জালে ধরা পড়ল ১০ লাখ টাকার লাল কোরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম
লাল কোরাল মাছ।

কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে জেলেদের জালে ৬৭ মণ ১০ কেজি লাল কোরাল মাছ ধরা পড়েছে। মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে। ধরা পড়া ৬৮৭ পিস মাছের প্রতিটির ওজন ছিল গড়ে দুই থেকে ৪ কেজির বেশি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সেন্ট মার্টিন দ্বীপের মৌলভীর শীল এলাকায় মোহাম্মদ জাকারিয়া (৪০) মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে ওই মাছ ধরা পড়ে।

ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া জানান, একদিন আগে ট্রলারটি শাহপরীর দ্বীপ থেকে সাগরের উদ্দেশে যাত্রা করে। মাঝি আবুল কালামের নেতৃত্বে ৯ জন মাঝিমাল্লা ট্রলারটিতে ছিলেন। সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশের চ্যানেলে সন্ধ্যার পর জাল ফেলা হয়। পরদিন সকালে জাল তুলতেই একসঙ্গে বিপুল পরিমাণ লাল কোরাল ধরা পড়ে।

তিনি বলেন, ধরা পড়া মাছের মধ্যে ১০টি নিজেদের জন্য রেখে বাকি ৬৭৭টি মাছ বিক্রি করা হয়েছে ১০ লাখ টাকায়। শুরুতে প্রতি মণ মাছ ২৩ হাজার টাকা দরে মোট ১০ লাখ টাকায় বিক্রি করা হয়।

আরও পড়ুন

স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম উল্লাহ জানান, মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করে মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে রাখা হয়েছে। সেখান থেকে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন বাজারে পাঠানো হবে।

তিনি বলেন, কোরাল বা ভেটকি মাছের চাহিদা সারা দেশেই বেশি। গভীর সমুদ্রের এই মাছ নিয়মিত বাজারে পাওয়া না যাওয়ায় এর দাম তুলনামূলক বেশি।
সেন্ট মার্টিন ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আজিজ বলেন, সেন্ট মার্টিন চ্যানেল এলাকায় প্রায়ই লাল কোরাল মাছ ধরা পড়ে। সাম্প্রতিক সময়ে সাগরে মাছ কম পাওয়া গেলেও গত কয়েক দিন ধরে ভালো মাছ উঠছে। এতে অন্য জেলেরাও ওই এলাকায় জাল ফেলতে প্রস্তুতি নিচ্ছেন।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উমূল ফারা বেগম তাজকিরা জানান, লাল কোরাল বা ভেটকি মাছ একটি সুস্বাদু ও জনপ্রিয় সামুদ্রিক প্রজাতি। মাছটির বৈজ্ঞানিক নাম Lates calcarifer। সাধারণত এক থেকে নয় কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। এটি উষ্ণমণ্ডলীয় অঞ্চল, বিশেষ করে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বেশি দেখা যায়।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলে
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)।  (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাত ৮টার দিকে দুর্বৃত্তরা শাহরিয়ার জামানকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন জানান, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গিয়েছিল শাহরিয়ার জামান। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে। তিনি (মেজর আক্তারুজ্জামান) বর্তমানে ঢাকায় আছেন। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।   আরটিভি/টিআর
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলে
মোটরসাইকেলে হরিণের মাংসের চালান, পল্লী বিদ্যুতের কর্মীসহ গ্রেপ্তার ২
পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে করে হরিণের মাংস বহনের সময় আনুমানিক ২০ কেজি মাংসসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মো. শাহজাহানের ছেলে মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুতে চাকরি করেন বলে জানা গেছে। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হৃদয় চাকলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে বহেরাতলা এলাকায় অভিযান চালান। এ সময় মোটরসাইকেলে করে যাওয়ার পথে সন্দেহভাজন ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাংস জব্দ করে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে করে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আরটিভি/টিআর
মোটরসাইকেলে হরিণের মাংসের চালান, পল্লী বিদ্যুতের কর্মীসহ গ্রেপ্তার ২
দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্থাপিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র
নেত্রকোনার দুর্গাপুরের পর্যটনকেন্দ্র চিনামাটির পাহাড়ে স্থাপিত হতে যাচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও পর্যটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে এ উদ্যোগ।
দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্থাপিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে বেধড়ক পিটুনি
পটুয়াখালীর বাউফলে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রাহক ও তার পরিবারের সদস্যদের হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের দুই কর্মী।
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে বেধড়ক পিটুনি
গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন