ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৩

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম
ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে নাশকতা মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পলাশ কুমার মল্লিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক অন্য দুজন হলেন- কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকার অধিকারী (৩৮) এবং বাউশলা গ্রামের শুকুর আলী (৫০)। পলাশ কুমার মল্লিক (৪৬) উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ২৪ নভেম্বর রাতে পৌর শহরের সাহাপাড়া এলাকা থেকে পলাশ কুমার মল্লিক ও উজ্জ্বল অধিকারীকে আটক করা হয়। একই রাতে উপজেলার আঠারো মাইল এলাকা থেকে শুকুর আলীকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

কেশবপুর থানার থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ কুমার ঘোষ গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উজ্জ্বল অধিকারী ও শুকুর আলীকে আটক করা হয়েছে। মঙ্গলবার আটক তিনজনকে যশোর আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা
মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে তাদের চেষ্টা ব্যর্থ হয়।
মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা
৮ বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার
দীর্ঘ আট বছর পর শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন।
৮ বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার
খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।
খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত
বাবার লাশ ফ্রিজিংভ্যানে, জমির জন্য সন্তানদের ‘তুলকালাম’
লক্ষ্মীপুরে ৮১ বছর বয়সি বৃদ্ধ মফিজ উল্যার মরদেহ দাফন না করে সম্পত্তির জন্য মারামারিতে জড়িয়ে পড়েন তার সন্তানরা। এ সময় হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে মৃত্যুর প্রায় ২৪ ঘণ্টা পর স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধের মরদেহ দাফন করা হয়।
বাবার লাশ ফ্রিজিংভ্যানে, জমির জন্য সন্তানদের ‘তুলকালাম’
১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫
যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে আনুমানিক ৫৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৫০ টন চোরাই সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। এ ঘটনায় জাহাজের পাঁচজনকে আটক করা হয়েছে।
১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫
আরও পড়ুন
১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫
২ ডিসেম্বর কুষ্টিয়া ও যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
যবিপ্রবি টেক্সটাইল ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন গ্রেপ্তার