ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা, দিয়ে গেছে মোবাইল নাম্বার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি: আরটিভি

পূর্ব সুন্দরবনের দুর্গম এলাকা টিয়ারচর থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে বনদস্যু বাহিনীর সদস্যরা। ওই এলাকায় সক্রিয় থাকা জাহাঙ্গীর বাহিনী সদস্যরা তাদের অপহরণ করেছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় ও স্বজনরা। দুই জেলেকে অপহরণের সময় মুক্তিপণের জন্য যোগযোগ করতে বাকি জেলেদের কাছে একটি মোবাইল নাম্বারও দিয়ে গেছেন বলে জানিয়েছেন তারা।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে রোববার (১১ জানুয়ারি) মুঠোফোনে পরিচয় দিয়ে মুক্তিপণ চাওয়ার পর বিষয়টি জানাজানি হয়।

অপহৃত জেলেরা হলেন—আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)। তাদের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা এলাকায়।

রোববার দুপুরে মোবাইল ফোনে অপহৃত জেলেদের মহাজন মো. মিজান বহদ্দার জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের টিয়ারচর এলাকায় নদীতে মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের জেলেদের নৌকায় হামলা চালায়। এ সময় দুই জেলেকে জোরপূর্বক দস্যুদের ট্রলারে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা মুক্তিপণের জন্য যোগাযোগ করতে অন্য জেলেদের কাছে একটি মোবাইল নম্বর দিয়ে গেছে।

আরও পড়ুন

এ ঘটনায় শেলারচর এলাকার জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানান মিজান বহদ্দার।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আ. সবুর টিয়ারচর এলাকা থেকে দুই জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের নবাগত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, টিয়ারচরে জেলে অপহরণের ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
আরও পড়ুন
সুন্দরবনে ড্রোন উড়িয়েও সন্ধান মেলেনি অপহৃত ২১ জেলের
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
দুই দিনে ২১ জেলেকে ধরে নিয়ে গেল বনদস্যুরা
দিনদুপুরে ফিল্মি স্টাইলে কিশোরীকে তুলে নিয়ে উধাও দুই যুবক, অতঃপর...