ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মোংলায় কোস্টগার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, আটক ১

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম
ছবি: আরটিভি

মোংলায় কোস্টগার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার হয়েছে। এ সময় একজন অপহরণকারীকে আটক করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সন্ধায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২০ ডিসেম্বর সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোছা. লিমা খাতুন (১৮) নামে এক নারীকে কৌশলে খুলনার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকায় অপহরণ করা হয়। ভুক্তভোগী নারী দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার স্বামী সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন

পরবর্তীতে, ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ভুক্তভোগীর স্বামী বাণিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় সাগর মোল্লা (২৫) নামক অপহরণকারী তাদেরকে অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে ভুক্তভোগীর ভাই পরিচয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি কোস্ট গার্ড অবগত হলে কোস্ট গার্ড বেইস মোংলা হতে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আভিযানিক দল অপহৃত নারীকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত নারী ও আটককৃত অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়। উপকূলীয় অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এ ছাড়া আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
আরও পড়ুন
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
বাড়ির পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’