ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ব্যাংক সুদ থেকে যত টাকা পান তাহেরী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম
ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। সেজন্য নির্বাচন কমিশনে হলফনামায় জমা দিয়েছেন তিনি।

সেখানে দেখা গেছে, তাহেরীর ওপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি। এমনকি স্ত্রীর কোনো অলংকার বা নগদ অর্থও নেই।

হলফনামায় তাহেরী আরও উল্লেখ করেন, তার অস্থাবর সম্পদ হিসেবে কৃষি খাত থেকে বছরে আয় হয় ২৬ হাজার ৪০০ টাকা। ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার। আর ব্যাংক সুদ থেকে পান ২২ হাজার ৮৯২ টাকা। নগদ অর্থ আছে ৪১ হাজার ২৮৬ টাকা। ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। স্বর্ণ আছে ৩১ ভরি, যার মূল্য ৬ লাখ টাকা। এছাড়া আসবাবপত্র আছে ৫ লাখ টাকার।

এ ছাড়া স্থাবর সম্পত্তির মধ্যে তাহেরীর কৃষিজমি আছে ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকার। তবে তাহেরির স্ত্রী বা নির্ভরশীলদের কারও নামে কোনো সম্পদ, গহনা, আসবাবপত্র, নগদ টাকা কিছুই নেই।

স্থাবর-অবস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।

হলফনামায় তাহেরী আরও উল্লেখ করেন, তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুর বাড়ি, সে সূত্রেই তিনি এ আসনে প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে ৩ মামলা রয়েছে, সবগুলোই চলমান। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিটি মামলাই দায়ের হয়েছে উল্লেখ করেন গিয়াস উদ্দিন তাহেরী।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
আত্মগোপনে থাকা আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা এইচএম হারুনুর রশিদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আত্মগোপনে থাকা আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক 
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে মোট ৭৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক 
৮ বছরেও চালু হয়নি সামেকের ৬০ লাখ টাকার এস্কেলেটর, ভোগান্তি-দুর্ভোগ
স্থাপনের প্রায় আট বছর পেরিয়ে গেলেও চালু হয়নি প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের এস্কেলেটর লিফট। এই ইলেকট্রিক সিঁড়ি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর পাশাপাশি হাসপাতালের ১০টি প্যাসেঞ্জার লিফটের মধ্যে তিনটিও বিভিন্ন ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এতে রোগী, স্বজন, চিকিৎসক ও নার্সদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৮ বছরেও চালু হয়নি সামেকের ৬০ লাখ টাকার এস্কেলেটর, ভোগান্তি-দুর্ভোগ
আরও পড়ুন
হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য, যা বললেন মাহবুবা হাকিম
হলফনামায় তথ্য গোপন: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট
নির্বাচনী হলফনামায় তাহেরীর ৩১ ভরি সোনা, স্ত্রীর নামে কিছুই নেই
১৬ লাখ টাকা আয় কীভাবে হলো, ব্যাখ্যা করলেন নাহিদ