ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ঝোপের আড়ালে লুকিয়ে থেকে ডাকাতির চেষ্টা, আটক ৭

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:০২ এএম

বিভিন্ন প্রকার দেশিয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির সময় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়েতে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার শিংলাবো ব্রিজ এলাকায় সড়কের পাশে একটি ঝোপের আড়ালে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর থেকে সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাত দল যাত্রীবাহী বিভিন্ন যানবাহনের পথরোধ করে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে আসছে। বিশেষ করে বিদেশ ফেরত প্রবাসী যাত্রীদের বহনকারী গাড়িগুলোকে টার্গেট করে সর্বস্ব লুট করে নেয় এই ডাকাত দলটি।

পুলিশ জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শিংলাবো ব্রিজ এলাকায় সড়কের পাশে একটি ঝোঁপ জঙ্গলে ১০ থেকে ১২ জনের একটি দুর্ধর্ষ ডাকাত দল দেশীয় অস্ত্রসহ অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তালতলা তদন্ত কেন্দ্রের টহল পুলিশ বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে ডাকাতরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে এলাকাবাসীর দলবদ্ধভাবে ছুটে আসলে তাদের সহযোগিতায় পুলিশ ডাকাত দলের ৭ সদস্যকে হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেন। পরে পুলিশ জনতার রোষানল থেকে তাদের থানায় নিয়ে যায়।

এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক জানান, গণধোলাইয়ের কারণে তারা আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের ৭ সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা
ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর বিরুদ্ধে ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্য ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার অভিযোগ করেছেন হাফেজ মোস্তফা ফরাজী নামে এক ব্যক্তি। দীর্ঘ ১৩ বছর দুবাইয়ে প্রবাসজীবন কাটিয়ে উপার্জিত অর্থ হারিয়ে বর্তমানে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বলে জানিয়েছেন তিনি।
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা
আমাদের লক্ষ্য সৌরবিদ্যুৎ থেকে গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট উৎপাদন: বিদ্যুৎমন্ত্রী
রাজশাহীতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটে পড়েছে জ্বালানি খাত, তাই আমাদের সরকার বিকল্প ব্যবস্থা হিসেবে সৌরবিদ্যুৎকে বেছে নিয়েছে। জনসম্পৃক্ততায় যত বেশি সোলার লাগানো যাবে তত বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে। আমাদের লক্ষ্যমাত্রা হলো আগামী গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সৌরবিদ্যুৎ উৎপাদন।
আমাদের লক্ষ্য সৌরবিদ্যুৎ থেকে গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট উৎপাদন: বিদ্যুৎমন্ত্রী
নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুদিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ
খালের ওপর কালভার্ট থাকলেও নেই সংযোগ সড়ক
ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক গ্রামের খালের ওপর তিন লাখ টাকা ব্যয়ে নির্মিত কালভার্টটি কোনো কাজে আসছে না স্থানীয় কৃষকদের। দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না তারা। ফলে খাল পার হয়ে কৃষিজমিতে যাতায়াত ও ফসল আনা-নেওয়ায় এখনো জমির সরু আইলের ওপর নির্ভর করতে হচ্ছে কৃষকদের।
খালের ওপর কালভার্ট থাকলেও নেই সংযোগ সড়ক
চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার
চাঁদপুরে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার
আরও পড়ুন
শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও ইট-পাটকেলে রণক্ষেত্র নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে পুলিশের ব্যারিকেড ভেঙে আবারও সড়ক অবরোধে শ্রমিকরা
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক