ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সাড়ে ৪২ কেজি গাঁজা নিয়ে যুবক ধরা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম
নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার।

নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আ. সালাম ওরফে শামিম নামে এক মাদক চোরাকারবারি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আ. সালাম ওরফে শামিম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এগারো মাথা জয় মংগল এলাকার সাহেব আলীর ছেলে।

আরও পড়ুন

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কুড়িগ্রাম থেকে একটা পিকআপে গাঁজার চালান আসবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে শহরের ঢাকা রোড, কীর্তিপুর বাজার ও রানীনগর এলাকায় পুলিশ অবস্থান নেয়। সন্ধ্যায় কীর্তিপুর বাজারে পুলিশের একটি পিকআপকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি শুরু করে। এসময় ৮টি পোটলা থেকে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি পিকআপের চালককে গ্রেপ্তার ও পিকআপটি জব্দ করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। এই চোরাকারবারির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দীর্ঘদিনের। কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে মাছ ধরছে একটি অসাধু চক্র। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে তাদের তৎপরতা।
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন। 
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
আরও পড়ুন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৪৯
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪০৫ জন ধরা
নিষিদ্ধ কৃষক লীগের আরও এক নেত্রী ধরা
শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে দেওয়া বিপ্লব গ্রেপ্তার