ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রান্নাঘরে পড়ে ছিল শ্রীলেখার রক্তাক্ত মরদেহ

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

পাইকগাছায় শ্রীলেখা সানা (৬০) নামে এক নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে নিকট আত্মীয়সহ বাড়ির পাশের লোকজন দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে রান্নাঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এর আগে মঙ্গলবার রাতের কোনো একসময়ে তাকে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

শ্রীলেখা সানা উপজেলার সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামের বাসিন্দা এবং মৃত ফণীন্দ্রনাথ সানার (আমিন) স্ত্রী।

এদিকে খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন

সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিজুষ কুমার বলেন, নিহতের বাড়িটা একটু ফাকা। পাশে কোনো বাড়ি-ঘর নেই। তার ছেলে-মেয়ে ঢাকায় চাকরি করে। তিনি একা বাড়িতে থাকতেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক)-এ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। পরিবারের সদস্যরা ঢাকায়, তারা এলে মামলা হবে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরটিভি/এমএইচজে/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ, বাঁশঝাড়ে মিলল শিশুর রক্তাক্ত মরদেহ
পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে মরদেহ উদ্ধার