ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: আরটিভি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) তার সহযোগীদের নিয়ে মাদক কেনাবেচার উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর ব্লক-সি, সাব-ব্লক-সি১২ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অবস্থান করছেন- এ তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) থেকে একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেলসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন ইজিবাইকের পেছনের যাত্রী বসার স্থানে একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান।

পরে উপস্থিত সাক্ষীদের সহায়তায় বস্তাটি তল্লাশি করে ৭টি সাধারণ গ্রেনেড, ৬টি এজিএল (AGL) গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ছাড়া ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

উদ্ধার করা ৭টি গ্রেনেডের মডেল ও লট নম্বর স্পষ্ট ছিল না। এগুলো একটি পুরোনো স্বচ্ছ প্লাস্টিকের বয়ামে রাখা ছিল। অন্যদিকে, ৬টি এজিএল গ্রেনেড একটি পুরোনো পলিথিনে পাওয়া যায়। এমজি গুলিগুলো দুটি স্বচ্ছ প্লাস্টিকের বয়ামে রাখা ছিল। এর একটিতে ৫০ রাউন্ড এবং অন্যটিতে ২৬ রাউন্ড গুলি ছিল।

উদ্ধার করা গ্রেনেডগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো পরিবহন ও সংরক্ষণে দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে আদালতের কাছে এগুলো ধ্বংসের অনুমতি চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত-৫ (নন জিআর) ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের জেনারেল স্টাফ (জিএস) শাখাকে গ্রেনেডগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করার নির্দেশনা দেন।

পরে আদালতের নির্দেশনা অনুযায়ী, ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখার বোম ডিসপোজাল টিম শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এফ) ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৪ ও ৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে।
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকেরা। এ নিয়ে হট্টগোলের একপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন কৃষকের বিরুদ্ধে।
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য। 
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
নিজেদের মধ্যে ঝামেলা ও বিভেদ করলে ফ্যাসিবাদীরা সুযোগ নেবে: শামা ওবায়েদ
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নিজেদের মধ্যে ঝামেলা ও বিভেদ করলে ফ্যাসিবাদীরা সুযোগ নেবে।
নিজেদের মধ্যে ঝামেলা ও বিভেদ করলে ফ্যাসিবাদীরা সুযোগ নেবে: শামা ওবায়েদ
আরও পড়ুন
কক্সবাজারে ৩ মাসব্যাপী পর্যটন উৎসব, উদ্বোধন আজ
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, শিশুসহ একই পরিবারের নিহত ৪ 
গণহত্যার স্বীকৃতিতে রোহিঙ্গাদের চোখে আনন্দাশ্রু, তবু ঘরে ফেরার অপেক্ষা