ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ নিয়ে যান উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। ছবি: আরটিভি

মানিকগঞ্জের সাটুরিয়ায় চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকেরা। এ নিয়ে হট্টগোলের একপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন কৃষকের বিরুদ্ধে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার দরগ্রাম ইউনিয়নের বাবুল ট্রেডার্স নামে সার ডিলারের দোকানে এ ঘটনা ঘটে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ নিয়ে যান উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সরিষা ও ভুট্টা চাষের ভরা মৌসুমে প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। ডিলারদের মাধ্যমে যে পরিমাণ সার বরাদ্দ দেওয়া হচ্ছে, তা কৃষকদের চাহিদার তুলনায় অনেক কম। ফলে দিনের পর দিন সার না পেয়ে ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি নভেম্বর মাসে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সকে তিন দফায় ডিএপি সার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৩ নভেম্বর ৬৬০ বস্তা, ৫ নভেম্বর অতিরিক্ত ৩০০ বস্তা এবং ১৩ নভেম্বর আরও ৫০০ বস্তা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া কৃষকদের চাহিদা বিবেচনায় ইউনিয়নের একাধিক ডিলারের মাধ্যমে মোট ১ হাজার ৪৬০ বস্তা ডিএপি সার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

গত ১৩ নভেম্বরের বরাদ্দের বিপরীতে অতিরিক্ত ৪০০ বস্তা ডিএপি সার বাবুল ট্রেডার্সের দোকানে বিতরণ করা হচ্ছিল। এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহ করছিলেন কৃষকরা। একপর্যায়ে ৩৯০ বস্তা সার বিতরণের পর আর সার নেই বলে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন কৃষক উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামের ওপর চড়াও হন। এ সময় তাকে মারধর করা হয়।

কৃষকরা জানান, আমন ও বোরো মৌসুমের মধ্যবর্তী সময়ে সরিষা ও ভুট্টার আবাদ শুরু হয়েছে। এ সময় জমিতে সার প্রয়োগ জরুরি হলেও ডিলারের দোকানে গিয়ে সার পাওয়া যাচ্ছে না। বরাদ্দের সার দ্রুত শেষ হয়ে যাওয়ায় অনেক কৃষক খালি হাতে ফিরে যাচ্ছেন।

তাদের ভাষ্য, আবাদ মৌসুম পার হয়ে গেলে পরে সার পেয়ে কোনো লাভ হবে না। তাই সময়মতো সার না পাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন।

সার ডিলার বাবুল হোসেন বলেন, চলতি মাসে তিন দফায় তিনি ১ হাজার ৩৬০ বস্তা ডিএপি সার বরাদ্দ পেয়েছেন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কৃষকদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাকে। সার নিতে কৃষকরা গভীর রাতেও দোকানের সামনে ভিড় করেন। বরাদ্দের বাইরে সার দেওয়ার সুযোগ নেই। সরবরাহ কম থাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, দরগ্রাম ইউনিয়নে চাহিদার তুলনায় অনেক বেশি সার বরাদ্দ দেওয়া হয়েছে। এরপরও কৃষকদের কথা বিবেচনা করে নিয়মিত বরাদ্দের বাইরে অতিরিক্ত ৮০০ বস্তা ডিএপি সার দেওয়া হয়েছে। এরপরও সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনা দুঃখজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যারা তার গায়ে হাত তুলেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, একজন কৃষক পরিবারের চারজন সদস্যকে সঙ্গে নিয়ে সার নিতে আসেন। বাবা সার নেওয়ার পর স্ত্রীকে লাইনে দাঁড় করান, পরে সন্তানদেরও লাইনে দাঁড় করিয়ে সার সংগ্রহ করেন। এভাবে একই পরিবারের একাধিক সদস্য বারবার সার নেওয়ায় অনেক প্রকৃত কৃষক সার না পেয়ে ফিরে যাচ্ছেন। এ কারণেও এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও প্রায় এক মাস আগে উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর এলাকায় সার সংকটকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছিল।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে।
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য। 
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
নিজেদের মধ্যে ঝামেলা ও বিভেদ করলে ফ্যাসিবাদীরা সুযোগ নেবে: শামা ওবায়েদ
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নিজেদের মধ্যে ঝামেলা ও বিভেদ করলে ফ্যাসিবাদীরা সুযোগ নেবে।
নিজেদের মধ্যে ঝামেলা ও বিভেদ করলে ফ্যাসিবাদীরা সুযোগ নেবে: শামা ওবায়েদ
আরও পড়ুন
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা স্বামীর
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
ফলন ভালো হলেও দুশ্চিন্তায় নওগাঁর কৃষকরা
বৃষ্টিতে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান, কষ্টের ফসল রক্ষায় প্রাণপণ চেষ্টা রাজবাড়ীর কৃষকদের