ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষদের গরিব করে রেখেছে: জামায়াত আমির

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি: সংগৃহীত

ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষদের গরিব করে রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হতো। আগামীতে দেশ ইনসাফের ভিত্তিতে চললে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের এক জনসভায় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত। শর্তের মধ্যে রয়েছে দুর্নীতিবিরোধী অবস্থান, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকা। আর এক্ষেত্রে কোনো একক দল নয় জনগণের প্রতিনিধিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে।

এ সময় দুর্নীতি ও অপশাসনের কারণে উত্তরাঞ্চলের প্রকৃতি উন্নতি হয়নি বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন

সরকার গঠনের সুযোগ পেলে দেশের সবকটি জেলায় একটি করে মানসম্মত মেডিকেল কলেজ তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় অসম্মানের ভাতা নয়, বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার কথাও বলে জামায়াতের আমির।

তিনি বলেন, আমরা প্রতিটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করবো। আর অনেকে বলেন বেকার ভাতা দেবেন, এটা অসম্মানের। আমরা বেকার ভাতা নয়, বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করবো।

এর আগে, সূচি অনুযায়ী ঠাকুরগাঁও ছাড়াও শুক্রবার পঞ্চগড় ও দিনাজপুরে সমাবেশ করেন জামায়াত আমির। শনিবার (২৪ জানুয়ারি) তিনি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন। এরপর তিনি সফর করবেন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা—এরপর ঢাকায় ফিরবেন। রোববার (২৫ জানুয়ারি) ডা. শফিকুর রহমান ঢাকা-৫, ৬ ও ৭ আসনে নির্বাচনি প্রচারণা চালাবেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর ফেনী সফর, শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী
উত্তরাঞ্চলে আমন চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন 
তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
আগামী ৫ দিন যেসব এলাকায় অব্যাহত থাকতে পারে ভারী বৃষ্টি