ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম
ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ছয় দিন পর থানায় মামলা করা হয়েছে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিহত উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লার বড় ভাই জুয়েল মোল্লা (জুয়েল রানা) বাদী হয়ে কালিয়া থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।
মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

কালিয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয় (মামলা নম্বর-১২)। এতে দণ্ডবিধির ৩০২/৩৪/১৪৩/১৪৪/৩৪১/৪২৭/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সোহেলের ভাই বাদী হয়ে মামলা করেছেন। ইতোমধ্যে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে বেন্দারচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে কালিয়া শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যার দিকে মিছিলটি কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের অতর্কিত হামলায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

এ ঘটনার পর ২০ নভেম্বর নিহতদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
সরকারের গঠন করা মজুরি বোর্ডের নতুন বেতন নির্ধারণের পর কয়েক জায়গায় শ্রমিক বিক্ষোভ হলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই শিল্প কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন।
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
পদ্মার এক কাতল ৪৬ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে ওসমান কাজী ও জামাল কাজীর জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। যার দাম হয়েছে ৪৬ হাজার ২৫০ টাকা।
পদ্মার এক কাতল ৪৬ হাজার টাকায় বিক্রি
যশোর সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
দেশের বর্তমান প্রেক্ষাপটে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে যশোর সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
যশোর সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
সিলিংয়ে লুকিয়েও পার পেলেন না খোরশেদ
হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত খোরশেদ আলম (৩৫) নামে এক আসামিকে বাসার সিলিংয়ে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বাসায় অভিযান চালানোর ১০ মিনিটের মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
সিলিংয়ে লুকিয়েও পার পেলেন না খোরশেদ
নারীদের ছবি দিয়ে ডেটিং সাইটে অভিনব প্রতারণা, ৭ পুরুষ গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ডেটিং সাইটকে কেন্দ্র করে অভিনব প্রতারণার ফাঁদ তৈরি করেছিল একটি চক্র। নারীদের আকর্ষণীয় ছবি ব্যবহার করে খোলা হতো বিভিন্ন ভুয়া আইডি। দেশি-বিদেশি মোবাইল নম্বর থেকে পুরুষদের সঙ্গে যোগাযোগ করে দেওয়া হতো প্রেম, বন্ধুত্ব ও ডেটিংয়ের প্রলোভন। এরপর অনলাইন চ্যাটিং কিংবা সরাসরি দেখা করার সুযোগ দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হতো টাকা। কিন্তু চ্যাটের ওপাশে কোনো নারী নয়, কথা বলতেন চক্রের পুরুষ সদস্যরা। এমনই একটি প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নারীদের ছবি দিয়ে ডেটিং সাইটে অভিনব প্রতারণা, ৭ পুরুষ গ্রেপ্তার
আরও পড়ুন
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৯৭ জন ধরা
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার
সিলিংয়ে লুকিয়েও পার পেলেন না খোরশেদ
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ধরা