ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরের বিভিন্ন কারখানায় বহিরাগতদের হামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেশ কয়েকটি কারখানায় হামলা করেছে বহিরাগত কিছু ব্যক্তি। এ ঘটনায় নিরাপত্তার জন্য শ্রীপুর পৌর এলাকার বৈরাগীর চালা, গড়গড়িয়া মাস্টারবাড়ী, কেওয়া পূর্ব খণ্ড, বেরাইদের চালা, আনসার রোডসহ বিভিন্ন এলাকার অন্তত ২০ কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে কারখানাগুলোতে হামলা করলে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির ঘোষণার পর বুধবার সকালে কাজে যোগ দিয়েছিল শ্রমিকরা। পরে পৌর এলাকার বৈরাগীর চালা গ্রামের হ্যামস্ কারখানায় হামলা চালিয়ে মূল ফটকসহ প্রশাসনিক ভবনে ভাঙচুর চালায় বহিরাগতরা। এ সময় কয়েকজন আহত হন। পরে কেওয়া পূর্ব খণ্ড গ্রামের নোমান হোম টেক্সটাইল ও ফখরুদ্দিন টেক্সটাইলের মূল ফটকে হামলা চালানো হয়।

এ সময় কারখানার নিরাপত্তাপ্রহরী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। নোমান টেক্সটাইলে ইটের আঘাতে রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী আহত হন।

এ বিষয়ে হ্যামস্ গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের জিএম মাহফুজুর রহমান জানান, কারখানায় ভাঙচুর করা হয়েছে। খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন বলে জানান তিনি।

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, আজ যারা বিশৃঙ্খলা তৈরি করছে তারা শ্রমিক না। কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার গেটে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আমাদের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল করছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রেললাইনে ছিন্নভিন্ন স্কুলছাত্রের দেহ, পাশেই পড়ে ছিল স্কুলব্যাগ-চিরকুট
পাবনা সদর উপজেলায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে আলিফ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 
রেললাইনে ছিন্নভিন্ন স্কুলছাত্রের দেহ, পাশেই পড়ে ছিল স্কুলব্যাগ-চিরকুট
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ছয় দিন পর থানায় মামলা করা হয়েছে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
সরকারের গঠন করা মজুরি বোর্ডের নতুন বেতন নির্ধারণের পর কয়েক জায়গায় শ্রমিক বিক্ষোভ হলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই শিল্প কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন।
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
পদ্মার এক কাতল ৪৬ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে ওসমান কাজী ও জামাল কাজীর জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। যার দাম হয়েছে ৪৬ হাজার ২৫০ টাকা।
পদ্মার এক কাতল ৪৬ হাজার টাকায় বিক্রি
যশোর সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
দেশের বর্তমান প্রেক্ষাপটে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে যশোর সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
যশোর সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
আরও পড়ুন
গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ
যুক্তরাষ্ট্রের সিআইএ ও জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরে সাইবার হামলা
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন
পুলিশের টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক