ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ভোমরা স্থলবন্দর দিয়ে দুই দিনে ১ হাজার ৪৪৭ টন চাল আমদানি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম
ভোমরা স্থলবন্দর দিয়ে দুই দিনে ১ হাজার ৪৪৭ টন চাল আমদানি। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। টানা এক মাস ২০ দিন বন্ধ থাকার পর গত বুধবার আমদানি কার্যক্রম শুরুর পর গত দুই দিনে এই বন্দর দিয়ে ৩৬টি ট্রাকে মোট ১ হাজার ৪৪৭ টন চাল আমদানি হয়েছে।

গত এক সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরার বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে। সরবরাহ কম থাকায় এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন চাল ব্যবসায়ীরা।

আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, মেসার্স ইসমাইল হোসেন সরদার অ্যালুমিনিয়াম স্টোর, হানেফ এন্টারপ্রাইজ, ইসলামপুর রাইচ মিল, রেজাউল অ্যান্ড সন্স এবং জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন

চাল ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম জানান, দেশে সরকারি খাদ্যগুদামে চাল ক্রয়ের সময়সীমা এগিয়ে এনে ১৫ জানুয়ারি নির্ধারণ করায় তালিকাভুক্ত মিলাররা সরকারি গুদামে চাল সরবরাহে ব্যস্ত হয়ে পড়েন। এতে হঠাৎ করে খোলা বাজারে চালের সরবরাহ কমে যায় এর প্রভাব পড়ে দামে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা জানান, দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের নির্দেশে গত ১৮ জানুয়ারি দেশের ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়।

তিনি জানান, সংশ্লিষ্ট দফতর থেকে অনুমোদন পাওয়ার পর আমদানিকারকরা এলসি খুলে আমদানির প্রস্তুতি নেন। এলসির কপি হাতে পাওয়ার পর বুধবার দুপুর থেকে ভোমরা বন্দরে চাল আমদানি শুরু হয়। প্রথম দিন ৫টি ট্রাকে ৩৬৭ মেট্রিক টন চাল আসে। পরের দিন আরও ৩১টি ট্রাকে চাল আমদানি করা হয়।

এর আগে সবশেষ গত বছরের ৩০ নভেম্বর এই বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল। দীর্ঘদিন পর বন্দরে চাল আমদানি শুরু হওয়ায় শ্রমিক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে একটি বড় আকৃতির ইলিশ। মাছটির ওজন ২ কেজি ৭৫০ গ্রাম।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলে ফারুক মাঝি এ মাছটি বিক্রি করেন।  মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানায়, ঘাট এলাকার স্থানীয় জেলে ফারুক মাঝি এক সপ্তাহ সাগর থেকে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেন। যার মধ্যে এ ইলিশটি পৃথকভাবে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়।  ঢাকার মাছ ব্যবসায়ী মো. বাহার মিয়া মাছটি কিনে নেন।  বাহার মিয়া জানান, তিনি এ মাছটিসহ অন্য মাছগুলো ঢাকার বাজারে নেবেন। সেখানে গিয়ে এ মাছটির দাম কত হবে, এমনটি জানতে চাইলে মাছ ব্যবসায়ী বলেন, আমরা কমপক্ষে ১ থেকে ২ হাজার লাভে বিক্রি করবো। তারপর ঢাকার ব্যবসায়ীরা আরও এক-দুই হাজার লাভ করতে পারে। সব মিলে এ রকম বড় সাইজের এ ইলিশটির দাম ঢাকার বাজারে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হবে। বাহার মিয়া বলেন, ছোট মাছে কেজি প্রতি লাভ হয় ৫০ থেকে ১০০ টাকা। কিন্ত বড় ইলিশে ভালো লাভ করা যায়।  এদিকে স্থানীয় আড়তদার আনোয়ার জানান, নদীতে ইলিশ কমে গেছে। অন্যদিকে তেলের দাম বৃদ্ধি পাওয়াতে জেলেদের এখন মাছ শিকার কঠিন হয়ে পড়েছে। আরটিভি/এসএস
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়
গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা একটি বিল অধ্যুষিত এলাকা। বর্ষা মৌসুমে এসব এলাকার বিভিন্ন খাল-বিল ও জলাশয় পানিতে তলিয়ে যায়। এ পানিতে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় শাপলা ফুল। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন উপজেলার তিন হাজার মানুষ।
গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে বেধড়ক পিটুনি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার দিয়ে অবৈধভাবে সরকারি জমি ভরাটে বাধা দেওয়ায় ভূমি কার্যালয়ের কর্মচারীদের মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে বেধড়ক পিটুনি
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
দেশে সব ধরনের তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। হঠাৎ এমন অতিরিক্ত দাম বাড়ানোর কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে।
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
আরও পড়ুন
ভোমরা স্থলবন্দর থেকে ডায়মন্ডসহ দুই ভারতীয় নাগরিক আটক
ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
ভারত থেকে এলো ১৬ হাজার মেট্রিক টন চাল
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু