ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার লাশ ফ্রিজিংভ্যানে, জমির জন্য সন্তানদের ‘তুলকালাম’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ৮১ বছর বয়সি বৃদ্ধ মফিজ উল্যার মরদেহ দাফন না করে সম্পত্তির জন্য মারামারিতে জড়িয়ে পড়েন তার সন্তানরা। এ সময় হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে মৃত্যুর প্রায় ২৪ ঘণ্টা পর স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধের মরদেহ দাফন করা হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত মফিজ উল্যা চাঁদখালী গ্রামের বেপারী বাড়ির জালাল আহমেদের ছেলে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। পরদিন বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় মনিরের বাড়ির কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে তার ভাই মিলন ও ফারুক এবং বোন রোজিনা ও নাসিমা হামলা চালিয়ে জমির দলিল-দস্তাবেজ নিয়ে যান। এ সময় তারা ভাঙচুর ও মারধর করেন। এতে মনিরের স্ত্রী আঁখি বেগম, সৎমা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন।

হামলার পর থেকে নাজমুন নাহারকে পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজেও তাকে মারধরের দৃশ্য দেখা গেছে বলে অভিযোগ পরিবারের।

জানা গেছে, মফিজ উল্যার পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। মারা যাওয়ার আগপর্যন্ত তিনি প্রবাসী সন্তান মনিরের বাড়িতে থাকতেন। এর আগে জমি নিয়ে তার সন্তানদের মধ্যে বিরোধ তৈরি হয়, যা নিয়ে মামলাও হয়েছে। সেই বিরোধের জেরেই বাবার মৃত্যুর পর মরদেহ বাড়িতে থাকা অবস্থায় হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিলন ও ফারুক জানান, জমির দলিল হারানোর আশঙ্কায় তারা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাদের যাওয়ার আগেই কে বা কারা হামলা ও ভাঙচুর করেছে, তা তারা জানেন না।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা
মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে তাদের চেষ্টা ব্যর্থ হয়।
মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা
৮ বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার
দীর্ঘ আট বছর পর শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন।
৮ বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার
যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৩
যশোরের কেশবপুরে নাশকতা মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পলাশ কুমার মল্লিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৩
খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।
খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত
১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫
যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে আনুমানিক ৫৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৫০ টন চোরাই সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। এ ঘটনায় জাহাজের পাঁচজনকে আটক করা হয়েছে।
১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫
আরও পড়ুন
আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার
সেই ‘বোমারু মামুন’ ৭ দিনের রিমান্ডে
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
লক্ষ্মীপুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা