
পিরোজপুরের মঠবাড়িয়ায় খাল খননে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষক ও স্থানীয়রা।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের হাসানিয়া আলীম মাদ্রাসা সড়কে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় কৃষক জাকির দর্জি, হারুণ দফাদার, মো. জসিম দফাদার, চুন্নু দফাদার, শংকর মিত্র, মো. ফারুক হোসেন প্রমুখ। তারা বলেন, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ৫নং ওয়ার্ড চড়কখালী-তাফালবাড়িয়া গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঘরনলীশাখা খালটি নব্যতা হারিয়ে জমির সাথে স্বাভাবিকভাবে মিশে যায়। যে কারণে যুগের পর যুগ ধরে ৪০০ হেক্টর জমির মালিকরা বহু বছর ধরে ভোগান্তি পোহাচ্ছিলেন। জলাবদ্ধতার কারণে বীজতলা পচে যাবার পাশাপাশি মৌসুমি সবজি ফলাতে ব্যর্থ হতেন। কয়েক মাস আগে এ খালটি খননকাজ শুরু হয়। সম্প্রতি স্থানীয় একটি অসাধুচক্র খাল খননে বাধা প্রদান করেন। যার কারণে খাল খনন থেমে যায়।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি বলেন, ওই এলাকা কৃষি সম্ভাবনাময় এলাকা। কৃষির স্বার্থে খাল খনন জরুরি। খাল খননে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
আরটিভি/এমএইচজে/



