ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বোনকে পৌঁছে দিতে যাচ্ছিলেন ভাই, মাইক্রোবাসের ধাক্কায় সব শেষ 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
রাস্তার প্রতীকী ছবি

যশোরে মাইক্রোবাসের ধাক্কায় আসমা খাতুন (২২) নামে এক নার্সিং শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) সকালে সদর উপজেলার গোপালপুর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আসমা সদর উপজেলার বলরামপুর গ্রামের কবির হোসেনের মেয়ে। তিনি নড়াইল নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আসমার ভাই মঈন হোসেন জানান, আজ সকাল ৬টার দিকে তিনি বোনকে নড়াইল নার্সিং ইনস্টিটিউটে পৌঁছে দিতে মোটরসাইকেলে যশোর-নড়াইল বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার পথে গোপালপুর গেট এলাকায় খুলনার দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আসমা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী বলেন, মাথায় আঘাতের কারণে আসমা খাতুনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক নার্সিং শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি যশোর কোতোয়ালি থানায় জানানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরিশালে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বরিশালে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ছাত্রলীগ করায় ত্যাজ্য, ছেলে বললেন ‘সমস্যা নেই’
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে আদালতের আইনজীবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন তিনি।
ছাত্রলীগ করায় ত্যাজ্য, ছেলে বললেন ‘সমস্যা নেই’
মাছিকে ‘মিষ্টির ছানা’ বলে চালানোর চেষ্টা, ভোক্তার অভিযানে ধরা ব্যবসায়ী
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বরংগাইল বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
মাছিকে ‘মিষ্টির ছানা’ বলে চালানোর চেষ্টা, ভোক্তার অভিযানে ধরা ব্যবসায়ী
গভীর রাতে ২ ইউনিয়ন পরিষদে আগুন দিল বিক্ষুব্ধ জনতা 
রাজবাড়ীর পাংশা উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার শরিসা ও মৌরাট ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। রোববার (২৯ নভেম্বর) পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা পূর্বপরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির মধ্যেই এ ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ধারণা, এটি নাশকতাকারীদের পূর্বপরিকল্পিত কর্মকাণ্ডের অংশ। মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা রাতে ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে। শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাসের ভাষ্য, তিনিও বিষয়টি শুনেছেন। বেশ কিছুদিন ধরে পাংশার বাইরে থাকায় তিনি ইউনিয়ন পরিষদে যান না। তবে আগুনে বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে জানতে পেরেছেন। আরটিভি/এমএম
গভীর রাতে ২ ইউনিয়ন পরিষদে আগুন দিল বিক্ষুব্ধ জনতা 
রান্নাঘরে কাজের মধ্যেই গৃহবধূকে সাপের ছোবল, অতঃপর...
রোববার (২৯ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
রান্নাঘরে কাজের মধ্যেই গৃহবধূকে সাপের ছোবল, অতঃপর...
আরও পড়ুন
বরিশালে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
শরীয়তপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২