ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বাস থামিয়ে কিশোরীর কথা শুনলেন তারেক রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভা শেষে গাজীপুরের জনসভায় যোগ দিতে বিশেষ বাসে রওনা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার(২৭ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ থেকে ফেরার পথে ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় এক কিশোরীর ইশারায় হঠাৎ গাড়িবহর থামান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিশোরীর হাত নাড়ানো তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে। তিনি সঙ্গে সঙ্গে বাস থামানোর নির্দেশ দেন। বাস থামার পর কিশোরী বাসের দরজার সামনে এগিয়ে এলে তারেক রহমান নিজেই দরজা খুলে তার সঙ্গে কথা বলেন।

ওই কিশোরীর নাম সাফওয়ানা সিদ্দিক রেয়ান। তিনি সাহেরা নায়েব ল্যাবরেটরি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অত্যন্ত স্বচ্ছন্দ ও সাবলীলভাবে নিজের অনুভূতির কথা তারেক রহমানের কাছে তুলে ধরেন রেয়ান।

এ সময় রেয়ান বলেন, আমি মনে করেছিলাম, মানুষের ও জনগণের সেবা করে রাজনীতি করে নিজের যোগ্যতায় ভবিষ্যতে পার্লামেন্টে গিয়ে আপনার সঙ্গে দেখা করব। আমার রক্তে রাজনীতি। আমি রাজনীতি ছাড়ব না। আমার জন্য দয়া করে দোয়া করবেন।

রেয়ানের কথা মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান। তিনি কিশোরীর মাথায় হাত বুলিয়ে দেন এবং তার সঙ্গে হাত মেলান। এরপর রেয়ান বলেন, আপনি আমার সঙ্গে দেখা করেছেন, এতে আমি অনেক খুশি। এটা আমার অনেক দিনের শখ ছিল। থ্যাংক ইউ।

একপর্যায়ে কিশোরী সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি বাঁধানো ছবি তারেক রহমানের হাতে তুলে দিয়ে অনুরোধ করেন সেটি গ্রহণ করতে। তারেক রহমান সানন্দে ছবিটি গ্রহণ করেন এবং কিশোরীকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

এই ঘটনা প্রসঙ্গে উচ্ছ্বসিত রেয়ান বলেন, হঠাৎ গাড়িটা আমার সামনে থামল, উনি আমার সঙ্গে কথা বললেন আমি বিশ্বাসই করতে পারছিলাম না। খালেদা জিয়ার ছবিটা উনি হাসিমুখে নিলেন এবং আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। মনে হচ্ছে আজ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে।

রেয়ানের বাবা আবু বক্কর সিদ্দিক সোহেল বলেন, আমাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মেয়েটি দুপুর থেকে তারেক রহমানকে দেখতে না পেরে খুব কাঁদছিল। তিনি গাড়ি থামিয়ে ওর সঙ্গে কথা বলায় আমরা পুরো পরিবার কৃতজ্ঞ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সাপে কাটা এক শিশুকে তাৎক্ষণিকভাবে অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) প্রয়োগ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ ও সময়োপযোগী ব্যবস্থাপনায় শিশুটির প্রাণ রক্ষা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁদপুরের কচুয়ার ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইএনও) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়
২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল এসেছে মাগুরার এক গ্রাহকের নামে।
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার