ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মহাসড়কে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, ছাত্রীসহ নিহত ২

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মাদরাসা ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদরাসার সামনে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট।

নিহত ছাত্রীর নাম খাদিজা মাশমুম (১৫)। সে বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয়ও পাওয়া যায়নি।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি পুকুরে পড়ে যায়। এ সময় দুইজন নিহত ও তিনজন আহত হয়। গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি। দুর্ঘটনার বিষয়টি দেখে ফায়ার সার্ভিস, থানা পুলিশকে খবর দিয়েছি। দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
আরও পড়ুন
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর