ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মঠবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ৩

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ৩ জন। ছবি: প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) ভোর ৫টার সময় মেজর মোস্তফা কামাল এর নেতৃত্বে সেনা সদস্যদের একটি টীম মঠবাড়িয়ার তুষখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের নিকট হতে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. রাকিব (২৪), একই ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মো. মিলনের ছেলে আসাদ (২৬) ও ফুল মিয়া হাওলাদারের ছেলে নুর আলম (৩২)।

এ সময় আটককৃতদের কাছে মজুতকৃত ১১০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৩টি রামদা, ১টি রেঞ্জ, ৩টি কাচি, ফয়েল পেপার, ১ সেট ওয়াকি-টকি, ৩টি গ্যাস লাইট, ৩টি স্মার্টফোন সেট, ২টি বাটন ফোন সেট, ১টি জাতীয় পরিচয়পত্র এবং ২টি দা জব্দ করা হয়।

আরও পড়ুন

মঠবাড়িয়া সেনা ক্যাম্পের মেজর মোস্তফা কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়ার তুষখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

এ সময় আটকৃতদের নিকট হতে দেশীয় অস্ত্র, মাদক, মোবাইলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, এলাকায় মাদক নির্মূলে ও জন নিরাপত্তায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
আরও পড়ুন
সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য উদ্দেশ্যপ্রণোদিত: আইএসপিআর
কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক ২৫২
ডেঙ্গু ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ছাত্রদলের
কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর