ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের ২ ফেরি বিকল, আটকা শতাধিক যানবাহন

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে যান্ত্রিক ত্রুটির কারণে গত দুই দিন ধরে বিকল হয়ে আছে ২টি ফেরি। এতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ফলে নদীর উভয় পাড়ে আটকা পড়েছে শতাধিক যানবাহন। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিসি। আর সংকট নিরসনে ভোলা থেকে ঘাটের উদ্দেশ্যে রওনা করেছে একটি ফেরি।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নরসিংহপুর ফেরিঘাট টার্মিনাল সুপারেন্টেন রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরের পর হঠাৎ করেই বিকল হয়ে পড়ে এই রুটে চলাচলকারী ফেরি কস্তুরি ও ফেরি কলমি লতা। ফলে ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন।

বিআইডব্লিউটিসি জানায়, শরীয়তপুর চাঁদপুর নৌরুটে মোট চারটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। এর মধ্যে দুটি ফেরি বিকল হয়ে পড়লে ফেরি দুটি মেরামতের জন্য ইতিমধ্যে ডক ইয়ার্ডে পাঠানো হয়েছে। সংকট নিরসনে ভোলা ফেরিঘাট থেকে কাবেরী নামের অপর একটি ফেরি শরীয়তপুর চাঁদপুর ঘাটের উদ্দেশ্যে রওনা করেছে। তবে কখন ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বিষয়টি নিশ্চিত করতে পারেনি বিআইডব্লিউটিসি।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় মেঘনা নদীর উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে অন্তত ৪ শতাধিক যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী যাত্রী চালক ও ব্যবসায়ীরা।

নরসিংহপুর ফেরিঘাট টার্মিনাল সুপারেন্টেন বলেন, ফেরি দুটি মেরামতের জন্য ডক ইয়ার্ডে পাঠানো হয়েছে। সংকট নিরসনে ভোলা ফেরিঘাট থেকে কাবেরী নামের অপর একটি ফেরি শরীয়তপুর চাঁদপুর ঘাটের উদ্দেশ্যে রওনা করেছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে জনগণের পক্ষে থাকা উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন। 
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়ের ঘটনার জের ধরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
সাতক্ষীরার দেবহাটায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
আরও পড়ুন
শরীয়তপুরে আটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক
১২ কোটি টাকার সেতুতে উঠতে লাগে বাঁশের সাঁকো
অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত