ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

তারেক রহমান বরিশাল যাচ্ছেন বুধবার, চলছে প্রস্তুতি

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠ। ছবি: সংগৃহীত

নির্বাচনি প্রচারণায় বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন তিনি জেলার ঐতিহাসিক বেলস পার্ক মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব ও তারেক রহমানের জনসভার মঞ্চ তৈরির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জিয়া উদ্দিন সিকদার বলেন, ২০ বছর পর তারেক রহমান বরিশাল আসবেন- এমন খবরে দক্ষিণাঞ্চলবাসী উন্মুখ হয়ে আছে। তারেক রহমান এখন সারাদেশের বিভিন্ন স্থানে জনসভা করছেন, তাই শিডিউল রক্ষা করা অনেকটা কঠিন হয়ে পড়ায় দুইবার তারিখ পরিবর্তন হয়েছে। এবার নির্ধারিত দিনেই বরিশালের জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঞ্চ তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

আরও পড়ুন

জানা গেছে, বরিশালের বেলসপার্কে তারেক রহমানের জনসভার দিন প্রথমে ২৬ ও পরবর্তীতে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে তা পরিবর্তন করে ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। তারেক রহমান হেলিকপ্টারে বরিশালে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে। 
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
আরও পড়ুন
একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রী
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক