ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জামায়াত মুনাফিকের দল, এদের বয়কট করতে হবে: বুলু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন বরকত উল্লাহ বুলু। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী বরকত উল্লাহ বুলু বলেছেন, জামায়াত মুনাফিকের দল, এদেরকে বয়কট করতে হবে। ৭১ সালে ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল জামায়াত। এখন আবার তারা আমাদেরকে হত্যা করার হুমকি দেয়। এত সোজা না, এটা বাংলাদেশ। আপনাদের কাছে এ দেশ জিম্মি হয়ে যায়নি।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর বাজারসংলগ্ন এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

এ সময় বুলু বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এ দেশের মা-বোনদের সম্ভ্রমহানি করেছিল জামায়াত। তারা ফতুয়া দিয়েছিল, যুদ্ধের সময় মা-বোনরা নাকি গনিমতের মাল, ওই সময় এটা জায়েজ। জামায়াত চাঁদা নিলে এটা হাদিয়া, আর অন্যরা নিলে হয় চাঁদাবাজি।

২৪-এর জুলাই-আগস্ট বিপ্লবের পর দেশের এমন কোনো শিল্পপ্রতিষ্ঠান নেই যেখান থেকে তারা হাজার হাজার কোটি টাকা চাঁদা নিয়েছে। জামায়াত মুনাফিকের দল, তাই এদেরকে বয়কট করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। ওনাদের অবদানে বাংলাদেশের কোটিরও বেশি মানুষ প্রবাসে চাকরিরত আছে। এই রেমিট্যান্সের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে।

পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাজা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তারপর ওই রেকর্ড ভঙ্গ করে সর্ববৃহৎ জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার। কেয়ামতের আগপর্যন্ত আর কারও ভাগ্যে এত বড় জানাজা হবে কি না সন্দেহ রয়েছে।

তিনি বলেন, বিএনপি এমন একটি দল, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের কাছে নিরাপদ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে এ দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।

একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম চুন্নুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, বিএনপি নেত্রী শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্যসচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মো. শহীদ উল্লাহ, বিএনপি নেতা আবু নাসের মামুন, তারেকুজ্জামান তারেক, মোরশেদ আলম, সাবেক ছাত্রদল নেতা জিয়া উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা গোলাম কিবরিয়া পিটলু, দেলোয়ার হোসেন জসিমসহ আরও অনেকে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে: রফিকুল ইসলাম
শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াতের দুই নেতা বহিষ্কার 
জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি
২য় স্ত্রীর মরদেহ উদ্ধার: গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত