ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বরগুনায় বাবার বিরুদ্ধে স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ, অতঃপর...

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৫) ধর্ষণের অভিযোগে তার বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

এ বিষয়ে ভুক্তভোগীর মা বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাথরঘাটা থানায় মামলা করেন। পরে ভুক্তভোগী নিজেও তার পিতার বিরুদ্ধে অভিযোগ করে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মধ্য বাইনচটকি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার মা অন্যত্র বিয়ে করে আলাদা থাকায় ভুক্তভোগী তার বাবা ও সৎমায়ের সঙ্গে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে বসবাস করছিল।

অভিযোগে উল্লেখ করা হয়, গত জানুয়ারি মাসে দুই দফা নিজ বাড়িতে কিশোরী তার আপন বাবার দ্বারা ধর্ষণের শিকার হয়। এছাড়া, ঘটনার পর অভিযুক্ত বাবা তাকে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করান।

ভুক্তভোগীর সৎমা পুলিশের কাছে জানান, ঘটনার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে ওই সময় বাড়িতে কিশোরীর বৃদ্ধ দাদি ছিলেন এবং ভুক্তভোগী সাধারণত দাদির সঙ্গেই রাতে থাকতেন।

আরও পড়ুন

অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নেয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় তদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে বাম হাতে গভীর ক্ষত হয়েছিল সাইদার মিয়ার। ক্ষতস্থানে ঢুকে গিয়েছিল কাচের টুকরাও। তাকে নেওয়া হয় কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে দুই কৃষকের প্রায় ১ হাজার ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ‘চরম মাশুল’ দিচ্ছেন ১০৫ জন
ময়মনসিংহে রেলওয়ের জমি দখল করে ১৮ তলা এলিট টাওয়ার নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণাধীন ভবনটির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে, ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা।
রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ‘চরম মাশুল’ দিচ্ছেন ১০৫ জন
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
আরও পড়ুন
শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে হলুদক্ষেতে নিলেন শিবলু, অতঃপর...
‘বিশেষ ক্ষমতায়’ নারীদের বশ করেন কবিরাজ, এরপর শারীরিক সম্পর্ক!
‘পাপ বাপকেও ছাড়ে না’ প্রবাদের সত্যতা প্রমাণ হলো পঞ্চগড়ে
মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম বলে গেল সেই স্কুলছাত্রী