ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ধানের শীষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি গণতন্ত্রের প্রতীক: ব্যারিষ্টার রাগিব

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
কুষ্টিয়া-২ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী বলেছেন, ধানের শীষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতীক নয়। এটা গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিতে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রতীক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে এক নির্বাচনি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে বাংলাদেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সন্ত্রাস মানুষের নিরাপত্তা ছিনিয়ে নিচ্ছে, চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনে স্থায়ী আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, বেকারত্ব বাড়ছে এবং সমাজে নারী নির্যাতন ক্রমাগত বেড়েই চলেছে।

এ সময় রাগীব রউফ দৃঢ় কন্ঠে বলেন, আমরা সবাই একটু সচেতন হলে এবং রাষ্ট্র পরিচালনায় সৎ নেতৃত্ব ও আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে এই অবস্থা বদানো সম্ভব। এ প্রসঙ্গে তিনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই বলে উল্লেখ করেন।

বিএনপির এই প্রার্থী আরও ঘোষণা দেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্মান রক্ষায় আমরা কোনো আপোষ করবো না।
আপনারা আমার সঙ্গে থাকলে এলাকায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, নারী নির্যাতন বন্ধ হবে ইনশাআল্লাহ। পথসভায় তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

এ সময় পথসভায় উপস্থিত ছিলেন, বাহিরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াছমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম আলম।

এছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় যোগ দেন। বক্তারা দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে গেল ১২৫ মাইলের কেবলের পথ
শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক: মির্জা ফখরুল
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি