ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে গেল ১২৫ মাইলের কেবলের পথ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম
হ্যারি পটার সিনেমায় ডবির মৃত্যুর দৃশ্য ধারণ করা সৈকতে ডবির প্রতীকী ‘কবর’ বাঁচাতে বদলে দেওয়া হয়েছে ১২৫ মাইল দীর্ঘ বিদ্যুৎ কেবলের পথ । ছবি: সংগৃহীত

‘হ্যারি পটার’ সিরিজের জনপ্রিয় চরিত্র ডবি দ্য হাউস-এলফের প্রতীকী সমাধি বাঁচাতে প্রায় ৫৮ কোটি ডলারের একটি বিদ্যুৎ প্রকল্পের পথ পরিবর্তন করা হয়েছে।

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের মধ্যে বিদ্যুৎ সরবরাহের জন্য তৈরি হচ্ছে ‘গ্রিনলিংক ইন্টারকানেক্টর’ প্রকল্প। এর আওতায় আয়ারল্যান্ডের কাউন্টি ওয়েক্সফোর্ড থেকে ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকত পর্যন্ত সমুদ্রের নিচ দিয়ে প্রায় ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবল বসানোর পরিকল্পনা ছিল।

ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতের সঙ্গে ‘হ্যারি পটার’ ভক্তদের বিশেষ আবেগ জড়িয়ে আছে। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ: পার্ট ১’ সিনেমায় এখানেই ডবি চরিত্রটির মৃত্যুর দৃশ্য ধারণ করা হয়েছিল। পরে সৈকতের একটি জায়গাকে ডবির স্মৃতির প্রতীকী ‘কবর’ হিসেবে চিহ্নিত করেন ভক্তরা। সেখানে পাথরের ওপর নানা বার্তাও লিখে রাখেন তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিন্তু বিদ্যুৎ কেবল বসানোর প্রাথমিক পথটি ওই স্মৃতিচিহ্নের ওপর দিয়ে যাওয়ার কথা ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন হ্যারি পটার ভক্তরা। প্রকল্প নিয়ে সংবাদ প্রকাশের পর উদ্যোক্তাদের কাছে শত শত ফোন আসতে থাকে।

প্রকল্প ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এচিয়া এনার্জির প্রধান নির্বাহী সাইমন লাডলাম জানান, প্রথমে বিষয়টি তার কাছে কিছুটা অদ্ভুত মনে হয়েছিল। একজন সহকর্মী তাকে জানান, কেবলটি ডবির কবরের ওপর দিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন

লাডলাম বলেন, তিনি তখন ডবিকে চিনতেন না। পরে সহকর্মীদের কাছ থেকে বিষয়টি জানার পর প্রকল্পের পথ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। শেষ পর্যন্ত ডবির স্মৃতিচিহ্ন পুরোপুরি এড়িয়ে নতুন পথ নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দা ও হ্যারি পটার ভক্তদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয় বাসিন্দা ২০ বছর বয়সী জ্যাক নিকোলাস বলেন, ডবির কবর দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে আসেন। ইতালি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকেও মানুষ সেখানে এসেছেন বলে জানান তিনি।

স্থানীয় অর্থনীতিতেও পর্যটনের বড় ভূমিকা রয়েছে। পেমব্রোকশায়ার কাউন্টি কাউন্সিলের তথ্য অনুযায়ী, পর্যটন খাত বছরে আনুমানিক ৬০ কোটি ৪০ লাখ পাউন্ড আয় করে এবং স্থানীয় মোট কর্মসংস্থানের প্রায় ২৩ শতাংশের সঙ্গে এই খাত যুক্ত।

ওয়েলশ ভ্রমণবিষয়ক লেখক সোফি পিয়ার্সও ডবির স্মৃতিচিহ্নটির গুরুত্ব তুলে ধরেছেন। তার মতে, হ্যারি পটার ভক্তদের কাছে জায়গাটি একই সঙ্গে আনন্দ ও বিষাদের স্মৃতি বহন করে।

তবে কেবলটির নতুন পথও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। প্রকল্পটির প্রধান সাইমন লাডলাম জানান, নতুন পথটি এখন ব্রোঞ্জ যুগের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বেশ কাছ দিয়ে যাচ্ছে।

২০১০ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ: পার্ট ১’ মুক্তির পর থেকেই জায়গাটি ভক্তদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ২০২২ সালে জমিটির সংরক্ষণ সংস্থা ন্যাশনাল ট্রাস্টের পরামর্শের ভিত্তিতে ডবির স্মৃতিচিহ্নটি রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

গল্পে ডবিকে মুক্ত করার প্রতীক হিসেবে মোজা ব্যবহারের কারণে অনেক দর্শনার্থী সেখানে মোজা রেখে যেতেন। তবে সৈকতটি পরিবেশগতভাবে সংবেদনশীল হওয়ায় দর্শনার্থীদের মোজা বা অন্য কোনো স্মারকসামগ্রী সেখানে না রাখার অনুরোধ জানানো হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
আরও পড়ুন
শনিবার দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
কবর জিয়ারত ও সালাম দিলে মৃতরা কি টের পান?
বেঁচে থাকতেই কবর খুঁড়ে ‘চল্লিশার’ আয়োজন, এলাকায় চাঞ্চল্য
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি