ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই হুজাইফা মারা গেছে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম
সংগৃহীত ছবি

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে মাথায় গুরুতর আহত টেকনাফের হোয়াইক্যংয়ের শিশু হুজাইফা সুলতানা আফনান (৯) আর বেঁচে নেই। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকেরা জানান, গুলিটি তার মস্তিষ্কে প্রবেশ করেছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ জানান, শিশুটির অস্ত্রোপচার করা হলেও ঝুঁকি থাকায় মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলিটি বের করা সম্ভব হয়নি। মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ জানান, ১০ জানুয়ারি রাতে সীমান্তের ওপারে টানা গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরদিন সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় শিশুটি খেলতে বাইরে বের হয়। এ সময় আবারও গোলাগুলি শুরু হলে একটি গুলি এসে তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েছে। মংডু টাউনশিপসহ আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানের ওপর জান্তা বাহিনী বিমান হামলা জোরদার করেছে। একই সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

আরও পড়ুন

এর প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী জনপদে। টেকনাফের বিভিন্ন এলাকায় গোলার শব্দে ঘরবাড়ি কেঁপে উঠছে। ছোড়া গুলি এসে পড়ছে বসতঘর, চিংড়ি ঘের ও নাফ নদীতে। শিশু হুজাইফার মৃত্যুতে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রী জান্নাতুল ফেরদৌস মুনিয়াকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বক্স খাটের নিচে লুকিয়ে রাখার চাঞ্চল্যকর মামলায় স্বামী মুস্তাককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আলামত গোপন ও মরদেহ গুম করার অপরাধে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
জামালপুরে অবৈধভাবে পাচারকালে ইউরিয়া সার জব্দ 
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
জামালপুরে অবৈধভাবে পাচারকালে ইউরিয়া সার জব্দ 
ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের ঘটনা তদন্তে পুলিশ
ঢাকার ধামরাইয়ে একটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানার শয়নকক্ষে ঢুকে ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইকে (চীনা নাগরিক) রশি দিয়ে বেঁধে লকার থেকে নগদ ৭০ লাখ টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে। ধামরাই থানায় দায়ের করা এই মামলার (নম্বর ২৬)। ঘটনাস্থল পরিদর্শনের পর থেকেই অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ। তবে ঘটনার সময় কারখানার পেছনের অংশে কোনো সিসিটিভি ক্যামেরা বা নিরাপত্তাকর্মী না থাকায় তদন্তে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের ঘটনা তদন্তে পুলিশ
ভিত্তিপ্রস্তরেই আটকে আছে মীরগঞ্জ সেতুর স্বপ্ন
বরিশালের মুলাদী ও বাবুগঞ্জের মাঝখানে আড়িয়াল খাঁ নদের ওপর বহুল প্রতীক্ষিত মীরগঞ্জ সেতুর নির্মাণকাজ ভিত্তিপ্রস্তর স্থাপনের ৯ মাস পরও শুরু হয়নি। মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) শেষ হলেও নকশা অনুমোদন ও ভূমি অধিগ্রহণের জটিলতায় থমকে আছে প্রকল্পের মূল কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান নকশা জমা দিলেও এখনো সেতুর নির্মাণস্থলে দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি।
ভিত্তিপ্রস্তরেই আটকে আছে মীরগঞ্জ সেতুর স্বপ্ন
অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ফেলে দুই মাসের সন্তান নিয়ে উধাও স্বামী, অতঃপর...
অপারেশনের পর হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে রেখে দুই মাসের সন্তানকে নিয়ে বাড়ি চলে গিয়েছিলেন স্বামী। সন্তানকে কাছে না পেয়ে অসুস্থ হয়ে পড়েন স্ত্রী। মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে শিশুটিও কাঁদতে থাকে। পরে হাসপাতাল থেকে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে তার বাবার মাধ্যমেই মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করেছে দিরাই থানা পুলিশ।
অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ফেলে দুই মাসের সন্তান নিয়ে উধাও স্বামী, অতঃপর...
আরও পড়ুন
বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন আরও ভয়াবহ হয়ে উঠছে: জাতিসংঘ
বান্দরবান সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবক নিহত
মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলা, নিহত ১৪